খুঁজুন
                               
, ,
           

গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমিতে ২০৫ পদে নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমিতে ২০৫ পদে নিয়োগ

গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমির বিভিন্ন শাখায় ২০৫টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘পরিচালক (শিক্ষা উদ্যোক্তা)’ পদে ১০০ জন, অডিটর পদে ৫ জন এবং সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে ৭২ জন নিয়োগ দেওয়া হবে।

এ ছাড়া স্টার ফ্রলিক ইংলিশ ভার্সন স্কুলে বাংলা, গণিত, ইংরেজি, আইসিটি, বিজ্ঞান, সামাজিক বিজ্ঞান, ইসলাম শিক্ষা ও স্পোকেন ইংলিশ বিষয়ে সহকারী শিক্ষিকা পদে ১৫ জন এবং চিত্রাঙ্কন বিষয়ে সহকারী শিক্ষক/শিক্ষিকা পদে ৩ জন নেওয়া হবে।

অন্যান্য পদের মধ্যে হিসাবরক্ষক ২ জন, কম্পিউটার অপারেটর ২ জন, সিকিউরিটি গার্ড ২ জন এবং পিওন/আয়া/বুয়া/বাবুর্চি পদে ৪ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের ‘প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, গাজীপুর শাহীন ক্যাডেট একাডেমি’ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৬ সেপ্টেম্বর ২০২৬।

পরীক্ষার তারিখ: ২৫ ও ২৬ সেপ্টেম্বর ২০২৬। পরীক্ষা শুরু হবে সকাল ৯টায়।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাবে।

কালের আলো/এসএ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে চাকরি

চাকরি ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে চাকরি

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক পিএলসি রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে ‘অফিসার টু সিনিয়র এক্সিকিউটিভ অফিসার’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

পদটির জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য নয়। প্রার্থীর ব্যাংকিং খাতে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে রিস্ক ম্যানেজমেন্ট বিভাগে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা আবশ্যক।

এ ছাড়া ডাটা ম্যানেজমেন্ট ও বিশ্লেষণাত্মক দক্ষতার পাশাপাশি এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ারপয়েন্ট ব্যবহারে দক্ষতা থাকতে হবে। চাকরিটি পূর্ণকালীন এবং কর্মস্থল ঢাকা। নারী-পুরুষ উভয় প্রার্থীই আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

নির্বাচিত প্রার্থীকে ঝুঁকি চিহ্নিতকরণ ও প্রশমনের জন্য তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ, রিস্ক ম্যানেজমেন্ট নীতি ও গাইডলাইন তৈরি ও পর্যালোচনা, বিভিন্ন রেগুলেটরি রিপোর্ট প্রস্তুত এবং অডিট ও পরিদর্শন কার্যক্রমে নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় করতে হবে।

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ২০২৬।

কালের আলো/এসএ

পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন নাজমুজ্জামান ভূঁইয়া

চাকরি ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৫০ অপরাহ্ণ
পিএসসির নতুন চেয়ারম্যান হিসেবে শপথ নিলেন নাজমুজ্জামান ভূঁইয়া

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া শপথ গ্রহণ করেছেন। আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন।

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাঁকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, পিএসসির সদস্য ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়াকে পিএসসির চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়। সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাঁকে এ পদে নিয়োগ দেন।

নাজমুজ্জামান ভূঁইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক। পিএসসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে তিনি সাংবিধানিক এই প্রতিষ্ঠানটির নেতৃত্বে এলেন।

এর আগে গত ১৮ আগস্ট পিএসসির চেয়ারম্যানের পদ থেকে অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর চেয়ারম্যানের পদটি শূন্য হয়।

সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ অনুযায়ী, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা তাঁর ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া—এর মধ্যে যেটি আগে ঘটে, সেই সময় পর্যন্ত তিনি পিএসসির চেয়ারম্যান পদে বহাল থাকবেন।

কালের আলো/এসএ

পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় জয়

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩২ অপরাহ্ণ
পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়ে বাংলাদেশের মেয়েদের টানা দ্বিতীয় জয়

ছেলেরা টানা দুই ম্যাচে হারলেও জুনিয়র এশিয়া কাপে দারুণ ছন্দে রয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দল। প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে পাকিস্তানকে ৫-১ গোলে হারিয়েছে তারা।

চীনের মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের নবম মিনিটে নূপুরের ফিল্ড গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে নাদিরা এমা ব্যবধান দ্বিগুণ করেন। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে সারিকা রিমনের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

৪১ মিনিটে পাকিস্তান একটি গোল শোধ করলেও বাংলাদেশ দ্রুত ঘুরে দাঁড়ায়। দুই মিনিট পর কণা আক্তারের গোলে ব্যবধান আবার বাড়ে। ম্যাচের ৫৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আইরিন আক্তার বাংলাদেশের পঞ্চম গোলটি করেন।

টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার পুলের শীর্ষে রয়েছে বাংলাদেশ। এই পুলে বাংলাদেশের সঙ্গে রয়েছে কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং।

টুর্নামেন্টে এটি বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় অংশগ্রহণ। ২০২৪ সালের আসরে নবম হয়েছিল তারা। এবারের ১০ দলের প্রতিযোগিতায় চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল ও এলিট পুলের পাঁচ দল কোয়ার্টার ফাইনালে উঠবে।

কালের আলো/এসএ