সহকারী জজ পদে ২৫০ জন নেবে জুডিসিয়াল সার্ভিস কমিশন
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশন (বিজেএসসি) সচিবালয়ের ১৯তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা ২০২৬-এর আবেদন চলছে। এ পরীক্ষার মাধ্যমে জুডিসিয়াল সার্ভিসের প্রবেশ পদ সহকারী জজ (সিভিল জজ) হিসেবে ২৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। তবে প্রয়োজন অনুযায়ী পদের সংখ্যা কম-বেশি হতে পারে।
আগ্রহী প্রার্থীদের আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে।
পদ ও বেতন
পদের নাম: সহকারী জজ (সিভিল জজ)
পদসংখ্যা: ২৫০টি
বেতন: জুডিসিয়াল সার্ভিস বেতন স্কেল, ২০১৬ অনুযায়ী ৩০,৯৩৫ থেকে ৬৪,৪৩০ টাকা। এ ছাড়া সরকারি বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবে।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক (সম্মান), আইন বিষয়ে স্নাতক অথবা স্বীকৃত বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে তিন বছর মেয়াদি স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
প্রার্থীর শিক্ষাজীবনের ফলাফলে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে। আইন বিষয়ের শেষ বর্ষের পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীরাও বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন।
যেভাবে আবেদন
প্রার্থীদের বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে গিয়ে নির্ধারিত ‘BJSC Form I’ পূরণের মাধ্যমে আবেদন করতে হবে।
বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইট
আবেদন ও ফি
অনলাইনে আবেদনের শেষ সময় ৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। আবেদন সম্পন্ন করার পর পরীক্ষার ফি বাবদ ১ হাজার ২০০ টাকা জমা দিতে হবে। টেলিটক সংযোগের মাধ্যমে ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিটের মধ্যে এই ফি পরিশোধ করতে হবে।
পরীক্ষার পদ্ধতি
নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপে পরীক্ষা নেওয়া হবে—
- প্রাথমিক পরীক্ষা: ১০০ নম্বরের MCQ। পাস নম্বর ৫০। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে। অক্টোবর ২০২৬-এর প্রথম সপ্তাহে এ পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে।
- লিখিত পরীক্ষা: মোট ১ হাজার নম্বর। গড় পাস নম্বর ৫০ শতাংশ।
- মৌখিক পরীক্ষা: ১০০ নম্বর। পাস নম্বর ৫০।
প্রাথমিক, লিখিত ও মৌখিক—সব পরীক্ষা ঢাকা মহানগরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array