খুঁজুন
                               
, ,
           

সাংবিধানিক আর অসাংবিধানিক তর্কে ঘুরপাক খাচ্ছে সংসদ: হাসনাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১০:১৮ অপরাহ্ণ
সাংবিধানিক আর অসাংবিধানিক তর্কে ঘুরপাক খাচ্ছে সংসদ: হাসনাত

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ বলেছেন, কোনটি সাংবিধানিক, আর কোনটি অসাংবিধানিক—এই বিতর্কের মধ্যেই জাতীয় সংসদ আজ ঘুরপাক খাচ্ছে। রোববার (২৯ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, মাননীয় স্পিকার, আজকে আপনার যেমন অনুভূতি, আমারও তেমনই অনুভূতি। কারণ, নিয়মের বেড়াজালে কখনো আপনাকে আটকে দেওয়া হয়, আবার কখনো আমাকেও একইভাবে নিয়মের বেড়াজালে আবদ্ধ করা হয়। তিনি বলেন, বাস্তবতা হলো, নিয়ম সবসময় শাসকদের সুবিধা অনুযায়ী পরিচালিত হয়। যখন কোনো নিয়ম তাদের অনুকূলে থাকে, তখন সেটিকে ‘নিয়ম’ বলা হয়; আর যখন তা তাদের বিপক্ষে যায়, তখন সেটিকে বলা হয় ‘কাস্টম’ বা ‘প্রথা’

সংসদে চলমান কার্যপ্রণালি, সাংবিধানিক ব্যাখ্যা এবং প্রথাগত চর্চার প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, কোনটি সাংবিধানিক, আর কোনটি অসাংবিধানিক—এই বিতর্কের মধ্যেই আজ এই সংসদ ঘুরপাক খাচ্ছে।

এদিকে সংবিধান সংস্কার পরিষদের বিশেষ অধিবেশন আহ্বান এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি নিয়ে জাতীয় সংসদ আজ উত্তপ্ত হয়ে ওঠে। সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক বাদানুবাদ ও উত্তপ্ত বাক্যবিনিময় হয়।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ (আদেশ নং ১) অনুচ্ছেদ ১০ অনুযায়ী বিশেষ অধিবেশন ডাকার দাবি জানান। একই সঙ্গে তিনি আজকের অধিবেশনে ৭১ বিধি ও রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা স্থগিত রেখে সংবিধান সংস্কার নিয়ে আলোচনার দাবি তোলেন।

কালের আলো/ এসাআর/এএএন

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৪৩ অপরাহ্ণ
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডে বিএসইসির অনুমোদন

৫০০ কোটি টাকার বন্ড ইস্যুর নীতিগত অনুমোদন পেয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এ অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর ইস্যু করা এক চিঠির মাধ্যমে আল-আরাফাহ ইসলামী ব্যাংককে বন্ড ইস্যুর নীতিগত সম্মতি দেয় বিএসইসি। অনুমোদিত বন্ডটির নাম ‘এআইবিপিএলসি ৫ম সাব-অর্ডিনেটেড বন্ড’।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। এ বন্ড থেকে সংগৃহীত ৫০০ কোটি টাকা ব্যাংকটির মূলধন ভিত্তি শক্তিশালী করতে ব্যবহার করা হবে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

নাজমুল আলমের বিদেশযাত্রা ঠেকাতে দুদকের আইনি পদক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৩৯ অপরাহ্ণ
নাজমুল আলমের বিদেশযাত্রা ঠেকাতে দুদকের আইনি পদক্ষেপ

নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলমের বিদেশযাত্রা বন্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, মানিলন্ডারিং-সংক্রান্ত একটি তদন্তের অংশ হিসেবে গত ১৬ ফেব্রুয়ারি সিদ্দিকী নাজমুল আলমের বিদেশযাত্রা রহিত করতে দুদকের পরিচালক (মানিলন্ডারিং) বরাবর আবেদন করা হয়।

পরবর্তীতে বিষয়টি পর্যালোচনা করে নাজমুল আলমের বিদেশযাত্রা বন্ধে করা আবেদনটি আদালতে দাখিলের নির্দেশ দিয়েছে কমিশন। একই সঙ্গে আবেদনটির চূড়ান্ত অনুমোদনও দেওয়া হয়েছে।

দুদক সূত্র আরও জানায়, শিগগিরই আদালতের মাধ্যমে সিদ্দিকী নাজমুল আলমের বিদেশযাত্রার ওপর আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা আরোপের প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

কিংবদন্তি ফুটবলার ‘ডক্টর’ লিওনেল মেসি

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৪:৩৪ অপরাহ্ণ
কিংবদন্তি ফুটবলার ‘ডক্টর’ লিওনেল মেসি

লিওনেল মেসির বর্ণাঢ্য ফুটবল ক্যারিয়ারে যুক্ত হতে যাচ্ছে আরও একটি স্মরণীয় অধ্যায়। আর্জেন্টিনার কিংবদন্তি এই ফুটবলারকে সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি ‘ডক্টর হোনরিস কউসা’ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বুয়েনস এইরেস বিশ্ববিদ্যালয় (ইউবিএ)। আগামী মঙ্গলবার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলতে নামার আগে মেসির হাতে এই সম্মাননা তুলে দেওয়া হবে।

শেষ ম্যাচের আগে বিশেষ সম্মান

বুধবার বিশ্ববিদ্যালয়টির উচ্চ পর্ষদ সর্বসম্মতিক্রমে মেসিকে এই সম্মাননা দেওয়ার প্রস্তাব অনুমোদন করে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মেসির দীর্ঘ ক্যারিয়ার শুধু ফুটবলের সাফল্যের গল্প নয়; তাঁর অধ্যবসায়, বিনয়, নৈতিকতা এবং দেশের প্রতিনিধিত্ব করার প্রতি অঙ্গীকারও তাঁকে এই সম্মানের উপযুক্ত করে তুলেছে।

ইউবিএর প্রস্তাবে বলা হয়, মেসির ক্যারিয়ার উৎকর্ষ, পরিশ্রম, বিনয় ও দায়িত্ববোধের এক অনন্য দৃষ্টান্ত। এসব মূল্যবোধ বিশ্ববিদ্যালয়টি দীর্ঘদিন ধরে ধারণ ও প্রচার করে আসছে।

আর্জেন্টিনার হয়ে একের পর এক সাফল্য

জাতীয় দলের জার্সিতে মেসির অর্জনের কথাও বিশেষভাবে তুলে ধরা হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবে। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের পর ২০২২ সালে ফিনালিসিমা ও কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালে কোপা আমেরিকা জেতেন তিনি।

বিশ্বকাপ জয়ের মাধ্যমে আর্জেন্টিনার দীর্ঘ অপেক্ষার অবসান ঘটানোর পাশাপাশি মেসি জাতীয় দলের হয়ে নিজের ক্যারিয়ারকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।

‘জাতীয় পরিচয়ের উজ্জ্বল প্রতীক’

ইউবিএর রেক্টর রিকার্দা গেলপি বলেন, মেসির পরিসংখ্যান কিংবা ক্রীড়াবিদ হিসেবে অর্জনের বাইরেও একজন বিনয়ী ও অদম্য মানুষ হিসেবে তাঁকে সম্মান জানাতে চায় বিশ্ববিদ্যালয়। তাঁর ভাষায়, মেসি আর্জেন্টিনার জনসংস্কৃতি ও জাতীয় পরিচয়ের একজন উজ্জ্বল প্রতীক এবং দূত। গেলপি আরও বলেন, এই সম্মাননার মাধ্যমে খেলাধুলার সীমানা ছাড়িয়ে মেসির প্রভাব ও গুরুত্বকে তুলে ধরতে চায় বিশ্ববিদ্যালয়।

শেষ ম্যাচে মেসিকে ঘিরে আবেগ

গত আগস্টে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মেসি। তবে ঘরের মাঠে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর জন্য আরও একটি ম্যাচ খেলার অনুরোধ জানায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সেই অনুরোধে সাড়া দেন ৩৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।

আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার তিনটি প্রীতি ম্যাচের শেষটিতে বেনিনের বিপক্ষে মাঠে নামবেন মেসি। আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। তার আগে মেসির হাতে তুলে দেওয়া হবে ইউবিএর সর্বোচ্চ সম্মানসূচক ডিগ্রি।

এর আগে বলিভিয়ার বিপক্ষে ৪–০ গোলের জয়ের ম্যাচে খেলেননি মেসি। আগামী রোববার ভোরে বুরকিনা ফাসোর বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচেও তাঁকে দেখা যাবে না। ফলে বেনিনের বিপক্ষে ম্যাচটিই হয়ে উঠতে যাচ্ছে আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী মঞ্চ।

কালের আলো/জেএন