সিকেডি হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় প্রধান অভিযুক্ত মইনসহ গ্রেপ্তার ৭
রাজধানীর শ্যামলীতে সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে (সিকেডি) চাঁদাবাজির মামলার প্রধান অভিযুক্ত মঈনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৩ এপ্রিল) র্যাব থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সোমবার (১৩ এপ্রিল) ভোর ৬টায় মঈন উদ্দিনকে (৪২) নড়াইল জেলার কালিয়া থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। হাসপাতালে চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলায় মঈনকে এক নম্বর অভিযুক্ত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।
র্যাব আরও জানায়, একই ঘটনায় আরও ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন- মো. লিটন মিয়া, মো. সুমন, মো. শাওন, স্বপন কাজি, মো. ফালান ও
রুবেল।
শ্যামলীর সেন্টার ফর কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি (সিকেডি) হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মো. কামরুল ইসলাম একজন প্রখ্যাত ইউরোলজিস্ট এবং কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ। তিনি বিনা পারিশ্রমিকে দুই হাজারের বেশি সফল কিডনি প্রতিস্থাপন করে ২০২২ সালে স্বাধীনতা পুরস্কার লাভ করেন। একইসঙ্গে তিনি সিকেডি হাসপাতালে সাশ্রয়ী মূল্যে কিডনি রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করছেন।
বেশ কিছুদিন আগে ডা. কামরুল ইসলামের কাছে চাঁদা দাবি করে একটি চক্র। এ খবর পেয়ে ভুক্তভোগী চিকিৎসকের কাছে যান যুবদল সভাপতি ও সাধারণ সম্পাদক এবং এ ঘটনায় জড়িত মো. মঈন উদ্দিন মঈনসহ চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
কালের আলো/এসাআর/এএএন


আপনার মতামত লিখুন
Array