ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলমগীর হোসেন
ঔষধ প্রশাসন অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মোহা. আলমগীর হোসেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপ-সচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মো. আলমগীর হোসেনকে বদলিপূর্বক প্রেষণে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক পদে পদায়ন করা হলো।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
নতুন মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দারের স্থলাভিষিক্ত হবেন। শামীম হায়দার ২০২৪ সালের ২২ অক্টোবর থেকে সংস্থার মহাপরিচালকের দায়িত্ব পালন করে আসছিলেন।
ঔষধ প্রশাসন অধিদপ্তর দেশের ঔষধ সেক্টরের লাইসেন্সিং ও নিয়ন্ত্রণকারী একমাত্র প্রতিষ্ঠান। এটি বিদ্যমান ঔষধ আইন, ঔষধ নীতি ও সরকারের দিকনির্দেশনা প্রয়োগ ও অনুসরণ করে ঔষধ নিয়ন্ত্রণ সংক্রান্ত সব কার্যক্রম পরিচালনা করে থাকে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের প্রধান কার্যালয় মহাখালীর ঔষধ ভবনে অবস্থিত।
এছাড়া জেলা ও বিভাগ পর্যায়েও এর কার্যালয় রয়েছে। অধিদপ্তরের আওতাধীন মহাখালীতে ন্যাশনাল ড্রাগ কন্ট্রোল ল্যাবরেটরি এবং চট্টগ্রামে সেন্ট্রাল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি নামে দুটি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রয়েছে। পাশাপাশি বরিশাল ও রাজশাহী বিভাগেও দুটি ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি রয়েছে।
কালের আলো/আরডি/এমডিএইচ


আপনার মতামত লিখুন
Array