ঈদুল আজহা উপলক্ষে একটি সাপ্তাহিক ছুটি বাতিল
আসন্ন পবিত্র ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। তবে এই ছুটির বিষয়টি সমন্বয় করতে গিয়ে আগের একটি নিয়মিত সাপ্তাহিক ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারি ক্যালেন্ডার অনুযায়ী সাধারণত শনিবার সাপ্তাহিক ছুটির দিন হলেও আগামী ২৩ মে (শনিবার) দেশের সব সরকারি অফিস খোলা থাকবে। অর্থাৎ ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার নিয়মিত অফিস করতে হবে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের। মূলত এই এক কার্যদিবসের বিনিময়েই ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের দীর্ঘ ঈদের ছুটি উপভোগ করতে পারবেন তারা।
বৈঠক শেষে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই ছুটির ফলে সরকারি কর্মচারীরা পরিবার-পরিজনের সঙ্গে উৎসব পালনের জন্য পর্যাপ্ত সময় পাবেন। ১ জুন থেকে পুনরায় স্বাভাবিক নিয়মে শুরু হবে দাপ্তরিক কার্যক্রম। উৎসবের আনন্দ এবং যাতায়াতের সুবিধা বিবেচনায় নিয়ে সরকার কাজের দিনগুলোর এই সমন্বয় করেছে।
কালের আলো/এসএকে


নিজস্ব প্রতিবেদক
আপনার মতামত লিখুন
Array