খুঁজুন
                               
রবিবার, ২৮ জুন, ২০২৬, ১৪ আষাঢ়, ১৪৩৩
           

লার্নিং প্রসেসটা একটা লম্বা কাজ, সময় দিতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৫:১৯ অপরাহ্ণ
লার্নিং প্রসেসটা একটা লম্বা কাজ, সময় দিতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

বিএনপি স্থায়ী কমিটি সদস্য ও সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, লার্নিং প্রসেসটা কিন্তু একটা লম্বা কাজ। কেউ যদি মনে করেন কালকে সকালে উঠে আপনি খুব শিক্ষিত হয়ে যাবেন, দক্ষ হয়ে যাবেন, এটি খুব ভুল ধারণা। আপনাকে সময় দিতে হবে আর বিশ্বাস রাখতে হবে। আপনিই পারবেন তাহলে এগিয়ে যেতে পারবেন।

তিনি বলেন, শিক্ষার সঙ্গে জ্ঞান বাড়ে। আর কনফিডেন্স অর্থাৎ আপনার যখন আত্মবিশ্বাস বাড়ে তখন কিন্তু আপনি কথা বলতে পারবেন।

রোববার (২৮ জুন) রাজধানীর রাজারবাগে আলোকি ২১১ হলে আয়োজিত বিএনপির ‘কর্মশালা’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জাহিদ হোসেন বলেন, এই হলে প্রথম আজকে বক্তব্য দিয়েছি। আমি নিজে অনেককে জিজ্ঞেস করছিলাম, এই হলটা কবে হলো? এই হলটা এত সুন্দর। কাজেই আপনাদের ভাবার কোনো কারণ নেই। আমরা সবাই এসি ঘরে থাকি। একজন বলেছেন, আমরা সবাই এসি ঘরে থাকি না। আমরা হাত পাখা দিয়ে অভ্যস্ত ছিলাম। তারপরে এখন অনেক সুযোগ সুবিধা সৃষ্টি হয়েছে সত্যি এবং বিভিন্নভাবে আপনারা দায়িত্ব দিয়েছেনও, সেজন্য অনেক সুবিধা হয়েছে এটা সত্যি। কিন্তু আমরা ঘোরানো হাত পাখা, তালপাতার পাখা যেটাতে আমরা অভ্যস্ত ছিলাম। আমরা হারিকেন বা কুপি ব্যবহার করতাম। এটা কিন্তু গ্রেজুয়ালি আসছে, ওই যে মায়েরা বা মেয়েরা যারা গ্রাম থেকে এসেছেন, আমরা যদি এরকমভাবে সবাইকে করতে পারি এবং এটাকে কপি করতে পারি। বাংলাদেশের ৫৯৭টি উপজেলায় ছড়িয়ে দিতে পারি। ডেফিনেটলি, আমাদের যে দারিদ্র্যতা বা জলবায়ু পরিবর্তনের পরে পরবর্তীতে আমাদের যে শারীরিক, মানসিক, আর্থিক এবং যে পরিবর্তন হবে। এটাকে এই চ্যালেঞ্জ অর্থাৎ এই যে, আমাদের যে পরিবর্তনের সম্মুখীন হতে হবে, ওই সময় আমাদেরকে কীভাবে বেঁচে থাকতে হবে এবং যে সব পদক্ষেপ গ্রহণ করলে বেঁচে থাকতে পারব। এ সব কৌশল যদি আমরা শেখাতে পারি।

তিনি বলেন, আমার গ্রামের সেই মা, বোনদেরকে এবং পরিবারকে অথবা এলাকার মানুষগুলোকে আজকে আমরা দক্ষ করে তুলতে পারি তাদেরকে কীভাবে অ্যাডাপ অর্থাৎ এই পরিবর্তনের সঙ্গে কীভাবে খাপ খাওয়াতে হবে। সেই জ্ঞান যদি আমরা দিতে পারি, তাহলে দেখা যাবে বাংলাদেশটা সত্যিকার অর্থেই অনেক মানুষ বলছে, আমাদের এত পারসেন্ট এলাকা সমুদ্রের বৃদ্ধির কারণে তলিয়ে যাবে। আমরা এত মানুষ ডিসপ্লেস হব এবং আমাদের অবস্থা আরো খারাপ হবে। নিশ্চয়ই, ডেফিনেটলি এটা সায়েন্স বলে আমরা বিশ্বাস করি। অবিশ্বাসের কোনো কারণ নেই।

সমাজকল্যাণ মন্ত্রী বলেন, সোলার দিয়ে ওই সেচ পাম্প চালানো যায়। অথবা আপনার সোলার পাম্প ইউজ করে, ইলেকট্রিক লাইন ছাড়াও এটা চলবে এবং আপনার কোনো পিডিবি অথবা কোনো ড্যাশার লাইন লাগবে না, অথবা আপনার কেরোসিন তেল লাগবে না। অর্থাৎ এই যে আমাদের মানুষের যে নলেজের যে একটার পর একটা আমরা যে পরিবর্তনশীল। পৃথিবীতে জ্ঞান আমাদেরকে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য ইকুইপ করতেছে। সেটার সঙ্গে যদি আমরা তাল মিলিয়ে চলতে পারি। তাহলেই দেখবেন আমরা সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ সোসাইটি করতে সক্ষম হব।

কালের আলো/এসএকে

ময়মনসিংহে মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের আত্মপ্রকাশ, সভাপতি অনিক সম্পাদক জীবন

ময়মনসিংহ প্রতিবেদক:
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৭:০১ অপরাহ্ণ
ময়মনসিংহে মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশনের আত্মপ্রকাশ, সভাপতি অনিক সম্পাদক জীবন

ময়মনসিংহ জেলায় কর্মরত মাল্টিমিডিয়া সংবাদকর্মীদের এক সভায় ‘মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এতে সংগঠনের সদস্যদের সর্বসম্মতিক্রমে দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি রাইসুল ইসলাম খান অনিক সভাপতি এবং বাংলানিউজ টুয়েন্টিফোর ডটকম’র প্রতিনিধি জাহিদুল ইসলাম জীবন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

রোববার (২৮ জুন) বিকেল ৫টায় নগরীর কাচারিঘাট এলাকায় এক সভায় অনুষ্ঠিত এক সভায় সংগঠনের সকল সদস্যের সর্বসম্মতিক্রমে এক বছর মেয়াদি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদের এ কমিটি গঠিত হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি আঙ্গর টিভি’র প্রতিনিধি সালমান সাদিক শাওন ও নাগরিক টিভি’র ফরহাদ আলী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক বৈশাখী টিভি’র কাউসার আহমেদ ও কালের কণ্ঠের আলাদিন সানি, সাংগঠনিক সম্পাদক ঢাকা টুডের ফরিদুজ্জামান শান্ত, দপ্তর সম্পাদক ঢাকা পোস্টের সাখাওয়াত সুমন, অর্থ সম্পাদক দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসের সুমন আহম্মেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কালের কণ্ঠের মীর সবুর আহম্মেদ, প্রশিক্ষণ ও গবেষণা বিষয়ক সম্পাদক কালের কণ্ঠের তাসনিমুল ইসলাম মুবিন, তথ্যপ্রযুক্তি ও মাল্টিমিডিয়া সম্পাদক কালের কণ্ঠের মাজহারুল ইসলাম মিশু, কল্যাণ সম্পাদক বার্তা টুয়েন্টিফোর ডটকম’র তোফায়েল আহমেদ এবং নারী বিষয়ক সম্পাদক নেক্সট বাংলাদেশ নিউজের সুমা ঘোষ মনিকা।

এছাড়াও কার্যনির্বাহী সদস্যরা হলেন- আঙ্গর টিভি’র আরিফুল হক আরিফ ও জহিরুল ইসলাম, দৈনিক কালবেলার আব্দুল্লাহ আল ফাহাদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের আনিসুর রহমান আনিস এবং বার্তা বাজারের রোমান আহমেদ নকিব।

নবনির্বাচিত সভাপতি রাইসুল ইসলাম খান অনিক বলেন, মাল্টিমিডিয়া সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, অধিকার রক্ষা এবং পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করাই আমাদের লক্ষ্য। পাশাপাশি নতুন আত্মপ্রকাশ হওয়ায় এই সংগঠনকে সকলের সহযোগিতায় একটি কার্যকর ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই।

সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জীবন বলেন, আমরা চেষ্টা করবো সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, প্রশিক্ষণ, তথ্য আদান-প্রদান এবং সদস্যদের কল্যাণে কাজ করতে। তবেই মাল্টিমিডিয়া রিপোর্টার্স এসোসিয়েশন ময়মনসিংহে একটি শক্তিশালী ও সক্রিয় সংগঠনে পরিণত হবে বলে আমার বিশ্বাস।

কালের আলো/এম/এএইচ

আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে, দাবি ঘানার আলোচিত তান্ত্রিকের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:৪০ অপরাহ্ণ
আর্জেন্টিনাকে বিদায় করবে কেপ ভার্দে, দাবি ঘানার আলোচিত তান্ত্রিকের

ইংল্যান্ড-ঘানা ম্যাচে গ্যালারিতে সাদা পাউডার ছিটিয়ে আলোচনায় আসা ঘানার তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম আবারও আলোচনার কেন্দ্রে। এবার তার দাবি, বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে আর্জেন্টিনাকে হারিয়ে চমক দেখাবে নবাগত কেপ ভার্দে।

এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে এক সাক্ষাৎকারে বোন্সাম বলেছিলেন, ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের ওপর তিনি কালো জাদুর অভিশাপ দিয়েছেন। তার ভাষ্য ছিল, সেই অভিশাপের কারণে কেইন ম্যাচে কোনোভাবেই গোল করতে পারবেন না।

ম্যাচের ফলাফলের সঙ্গে তার দাবির অদ্ভুত মিলও দেখা যায়। হ্যারি কেন সেদিন গোল করতে পারেননি, এমনকি প্রথমার্ধে লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি ইংল্যান্ড। শেষ পর্যন্ত গোলশূন্য ড্রয়ে শেষ হয় ম্যাচটি। যদিও এর সঙ্গে বোন্সামের দাবির কোনো প্রমাণিত সম্পর্ক নেই।

এবার এক সাক্ষাৎকারে বোন্সাম আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ‘কেপ ভার্দেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বিদায় করবে।’ তবে এই ম্যাচকে ঘিরে তিনি কোনো ধরনের কালো জাদু বা বিশেষ আচার-অনুষ্ঠান করবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।

আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। নিজেদের প্রথম বিশ্বকাপেই দুর্দান্ত রক্ষণভাগ ও গোলকিপিংয়ের নৈপুণ্যে নজর কেড়েছে আফ্রিকার দেশটি।

গ্রুপ পর্বে স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে আটকে দেওয়ার পাশাপাশি উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২ নিশ্চিত করেছে কেপ ভার্দে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৬:৩৯ অপরাহ্ণ
আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন ঘানার সেই তান্ত্রিক

Oplus_131072

বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ঘানার ম্যাচে ‘কালো জাদু’র দাবি করে আলোচনায় আসা ঘানার স্বঘোষিত তান্ত্রিক নানা কিয়াঙ্কু বোন্সাম আবারও নতুন এক ভবিষ্যদ্বাণী দিয়েছেন। এবার তার দাবি, রাউন্ড অব ৩২-এ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে বড় অঘটন ঘটাবে কেপ ভার্দে।

ইংল্যান্ড-ঘানা ম্যাচের আগে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে বোন্সাম দাবি করেছিলেন, তিনি ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের ওপর ‘কালো জাদু’ প্রয়োগ করেছেন, যার ফলে তিনি ওই ম্যাচে গোল করতে পারবেন না। কাকতালীয়ভাবে সেদিন কেন গোল করতে পারেননি এবং প্রথমার্ধে ইংল্যান্ড লক্ষ্যে কোনো শটও নিতে পারেনি। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়।

এবার নতুন এক সাক্ষাৎকারে বোন্সাম বলেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে। তবে এই ম্যাচে তিনি কোনো ধরনের ‘কালো জাদু’ ব্যবহার করবেন কি না, সে বিষয়ে কিছু জানাননি।

আগামী ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামি স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। টুর্নামেন্টে অভিষেক হওয়া কেপ ভার্দে ইতোমধ্যেই চমক দেখিয়েছে তাদের দৃঢ় রক্ষণভাগ ও গোলকিপিংয়ে। দলটি স্পেন ও সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে। এছাড়া উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা করে নেয়। এখন আর্জেন্টিনার বিপক্ষে আরেকটি অঘটনের স্বপ্ন দেখছে আফ্রিকার দলটি।

কালের আলো/এসএকে