এইচএসসি পরীক্ষার প্রথম দুই দিনে কেন্দুয়ায় ১১৫ পরীক্ষার্থী অনুপস্থিত
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ২০২৬ সালের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) পরীক্ষার প্রথম দুই দিনে মোট ১১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেউপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২ জুলাই অনুষ্ঠিত বাংলা প্রথমপত্র পরীক্ষায় এইচএসসিতে ৩৩ জন, আলিমে ৬ জন এবং এইচএসসি (বিপরীক্ষায় ১৫ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন মোট অনুপস্থিতির সংখ্যা ছিল ৫৪ জন।
এছাড়া ৪ জুলাই অনুষ্ঠিত বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় এইচএসসিতে ৩৬ জন, আলিমে ৬ জন এবং এইচএসসি (বিএমটি) পরীক্ষায় ১৯ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এদিন মোট অনুপস্থিতির সংখ্যা ছিল ৬১ জন।
প্রথম দুই দিনে মোট ১১৫ জন পরীক্ষার্থীর অনুপস্থিতির বিষয়ে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শফিকুল বারী বলেন, বর্তমান পরীক্ষা ব্যবস্থায় কঠোর নজরদারি এবং নিয়মকানুন কঠোরভাবে অনুসরণ করায় শিক্ষার্থীদের উপস্থিতির হার আগের তুলনায় কিছুটা কমেছে।
কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিফাতুল ইসলাম বলেন, বর্তমানে পরীক্ষা কেন্দ্রগুলোতে কঠোরভাবে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। প্রতিটি কেন্দ্রে সিসিটিভির মাধ্যমে নজরদারি রয়েছে। ফলে আগের মতো অনিয়মের সুযোগ না থাকায় কিছু পরীক্ষার্থী অনুপস্থিত থাকছে। শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন ও প্রস্তুতির মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে আরও জানা যায়, চলতি বছরের এইচএসসি, আলিম ও এইচএসসি (বিএমটি) পরীক্ষায় কেন্দুয়া উপজেলায় মোট পরীক্ষার্থী ২ হাজার ৮৭৭ জন। এর মধ্যে এইচএসসিতে ১ হাজার ৬৭৭ জন, আলিমে ১৪৬ জন এবং এইচএসসি (বিএমটি) পরীক্ষায় ১ হাজার ৫৪ জন অংশ নিচ্ছেন।
কালের আলো/এএইচ/এমএসআইপি




আপনার মতামত লিখুন
Array