কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৭তম গ্রেডে চাকরি
কারিগরি শিক্ষা অধিদপ্তরে ‘ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১৭তম গ্রেডের এ পদে মোট পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। গত ৩০ আগস্ট এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
আগ্রহী প্রার্থীরা ১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন করতে পারছেন। আবেদন করা যাবে আগামী ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত।
পদের বিবরণ
প্রতিষ্ঠানের নাম: কারিগরি শিক্ষা অধিদপ্তর, শাখা-৪
পদের নাম: ওয়ার্কশপ অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ৫টি
গ্রেড: ১৭
বেতন স্কেল: ৯,০০০–২১,৮০০ টাকা
বিভাগভিত্তিক পদসংখ্যার মধ্যে সিভিল বিভাগে দুটি, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স বিভাগে দুটি এবং কম্পিউটার বিভাগে একটি পদ রয়েছে।
শিক্ষাগত যোগ্যতা
আবেদনকারীকে সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
আবেদন যেভাবে
যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত নিয়মে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হয়েছে ১ সেপ্টেম্বর সকাল ১০টায়। আবেদন করার শেষ সময় ২১ সেপ্টেম্বর বিকেল ৪টা।
নিয়োগের বিস্তারিত শর্ত, কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতি ও অন্যান্য তথ্য কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array