জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দুই পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১২ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
যে পদে নিয়োগ
সহকারী অধ্যাপক:
আইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি এবং দর্শন বিষয়ে একজন করে মোট তিনজন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। গ্রেড-৬।
প্রভাষক:
আইনে দুইজন এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং, দর্শন, মনোবিজ্ঞান এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে একজন করে মোট সাতজন নিয়োগ দেওয়া হবে। এ পদের বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। গ্রেড-৯।
আবেদন যেভাবে
প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদন ফরমের প্রিন্ট কপিসহ প্রয়োজনীয় সব কাগজপত্রের সত্যায়িত কপি নয় সেট ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে।
কাগজপত্র ‘রেজিস্ট্রার, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-১৭০৪’ ঠিকানায় আগামী ১২ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে পৌঁছাতে হবে।
আবেদনের ফি ২০০ টাকা।
নিয়োগসংক্রান্ত যোগ্যতা, শর্ত ও অন্যান্য বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে জানা যাবে।
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
[gs-fb-comments]