দিল্লিতে বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ে বৈঠক
মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম পাঁচ মাসে সীমান্তে একাধিক বাংলাদেশির মৃত্যু হয়েছে।
অন্যদিকে ভারতও নিজেদের উদ্বেগের বিষয়গুলো বৈঠকে তুলছে। ভারতীয় পক্ষের বক্তব্য, অবৈধ অনুপ্রবেশ, সীমান্তে বেড়া নির্মাণে বাধা, চোরাচালান এবং সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলার ঘটনাগুলো উদ্বেগজনক। ভারতের দাবি, যেসব ব্যক্তিকে ফেরত পাঠানো হচ্ছে, তাদের ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং তারা অবৈধ অনুপ্রবেশকারী।
ভারতের বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারের নেতৃত্বে ভারতীয় প্রতিনিধি দল এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে বাংলাদেশি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নিচ্ছেন। দুদেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং সীমান্ত-সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধিরাও আলোচনায় যুক্ত রয়েছেন। দুদেশের মধ্যে আস্থা বাড়ানো এবং সীমান্তে উত্তেজনা কমানোর ক্ষেত্রে দিল্লির এই বৈঠকের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন কূটনৈতিক মহল।
কালের আলো/এসআর/এএএন


আপনার মতামত লিখুন
Array