খুঁজুন
                               
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ়, ১৪৩৩
           

ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন নিয়ে দুই দশক পর বিএনপির বাজেট

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
ট্রিলিয়ন ডলার অর্থনীতির স্বপ্ন নিয়ে দুই দশক পর বিএনপির বাজেট

প্রায় দুই দশক পর জাতীয় সংসদে বাজেট পেশ করতে যাচ্ছে বিএনপি সরকার। বৃহস্পতিবার (১১ জুন) বিকালে ২০২৬-২৭ অর্থবছরের জন্য দেশের ইতিহাসের সবচেয়ে বড় জাতীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রস্তাবিত বাজেটের সম্ভাব্য আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা।

এর আগে ২০০৬ সালের ৪ জুন ক্ষমতার শেষ বছরে ২০০৬-২০০৭ অর্থবছরের জন্য ৭০ হাজার কোটি টাকার বাজেট পেশ করেন তৎকালীন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান। বিশ বছরে বাজেটের আকারে ব্যবধান প্রায় ৯ গুণ।

গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর ১১ জুন বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট।

অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ‘অর্থনৈতিক গণতান্ত্রিকীকরণ ও বিকেন্দ্রীকরণ: ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।

দুই দশক পর বিএনপি সরকারে নেতৃত্বে এবারের বাজেট নিয়ে সাধারণ মানুষের রয়েছে ‘আকাশচুম্বী’ প্রত্যাশা। বিশেষ করে উচ্চ মূল্যস্ফীতি থেকে রেহাই পেতে চাইবেন তারা। তাছাড়া বাজারে চাপ সহনীয় পর্যায়ে থাকার দাবিও আছে।

সম্প্রতি একটি গণমাধ্যমের কাছে অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ বলেন, “বাংলাদেশের অর্থনীতিটা গত কয়েক বছর ধারাবাহিকভাবে একটি চ্যালেঞ্জ বা একটি সংকটময় পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।

এর মধ্যে মূল্যস্ফীতি ‘সবচেয়ে উল্লেখযোগ্য’ জানিয়ে তিনি বলেন, “এখন আমরা ১২ (মূল্যস্ফীতি সূচক) বলি, ৯ বলি, সাড়ে ৮ বলি— সবই কিন্তু উচ্চ মূল্যস্ফীতি। এই মূল্যস্ফীতিতে মানুষের কষ্ট হচ্ছে। এর থেকে রেহাই পাওয়া যায় কিনা— সেটাই দেখার বিষয়।”

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

 

রাজশাহীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু

রাজশাহী প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
রাজশাহীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাইয়ের মৃত্যু

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকায় ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বুধবার (১৭ জুন)  সকাল ১১টার দিকে বানেশ্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন- পুঠিয়ার নকুলবাড়িয়া ধোপাপাড়া গ্রামের বাসিন্দা হাসেন প্রামাণিক (৭০) ও তার ছোট ভাই আব্দুল খালেক প্রামাণিক (৬৫)। দুর্ঘটনার পর মো. লালন ও মো. লাল্টু নামের দু’জনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা চার যাত্রী নকুলবাড়িয়া এলাকার একটি মসজিদের জন্য মাইক কেনার উদ্দেশ্যে রাজশাহীর দিকে যাচ্ছিলেন। এ সময় ক্যারেট বহনকারী একটি ট্রাক নাটোরের দিকে যাচ্ছিল। বানেশ্বর বাজারে ট্রাক ও অটোরিকশার মধ্যে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক প্রামাণিকের মৃত্যু হয়। আর আহত তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। তখন চিকিৎসক হাসেন প্রামাণিককেও মৃত ঘোষণা করেন।

পবা হাইওয়ে থানার (ভারপ্রাপ্ত) ওসি মাহাবুর রহমান জানান, নিহত খালেক প্রামাণিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তার ভাই হাসেন প্রামাণিকের মরদেহও হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার পর ট্রাক জব্দ করা হয়েছে। তবে এর চালক পালিয়েছেন। এ ব্যাপারে থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:০৭ অপরাহ্ণ
মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে রোহিঙ্গা প্রত‌্যাবাসন: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন একটি অত্যন্ত জটিল, সংবেদনশীল এবং বহুমাত্রিক আন্তর্জাতিক বিষয় উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেছেন, এর সমাধানের গতি প্রকৃতি অনেকাংশেই নির্ভর করছে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ এবং সর্বোপরি মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর।

বুধবার (১৭ জুন) বিকেলে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে জাতিগত সংঘাত ও যুদ্ধাবস্থা চলছে।

আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো শরণার্থীকে জোরপূর্বক বা অনিরাপদ পরিবেশে ফেরত পাঠানো সম্ভব নয়। তবে আমাদের সরকার রাখাইন রাজ্যে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির মধ্যে একটি কার্যকর সংলাপের ক্ষেত্র তৈরি করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং সে লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রত্যাবাসনের সুনির্দিষ্ট কোনো তারিখ বা সময়সীমা এখন পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে আসার সাথে সাথেই যাতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন শুরু করা যায়, সেজন্য আমাদের সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রাখা হয়েছে।

উপযুক্ত সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে রোহিঙ্গা মুসলমানদের স্থায়ী ও নিরাপদ প্রত্যাবাসন শুরু করাই বর্তমান সরকারের লক্ষ্য।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, সরকারের কঠোর নজরদারি ও বিশেষ টাস্কফোর্সের অভিযানের ফলে ক্যাম্পে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিশেষ করে খুনের ঘটনা গত তিন বছরে রেকর্ড পরিমাণে কমেছে। ২০২৩ সালে ক্যাম্পে খুনের ঘটনা ছিল ৬৬টি। ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ৪৯টিতে। ২০২৫ সালে তা আরও কমে ৩৫টিতে নেমে আসে। চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসে খুনের সংখ্যা মাত্র ৬টিতে দাঁড়িয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেওয়া বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১১ লক্ষ ৮৯ হাজার ২১৩ জন। এ পর্যন্ত ৮ লক্ষ ২৯ হাজার ৩৩৬ জন রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাইয়ের জন্য মিয়ানমারকে পাঠানো হয়েছে। এছাড়া ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় ৯১০.৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার আহ্বান জানানো হয়েছে, যার বিপরীতে এখন পর্যন্ত ২৯১ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে।

পরিশেষে মন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো রাজনীতি নয়, বরং বাস্তবসম্মত ও স্থায়ী সমাধানের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অঙ্গীকারবদ্ধ।

কালের আলো/আরডি/এমডিএইচ

মেসির মতো কি জ্বলে উঠতে পারবেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ৬:০৬ অপরাহ্ণ
মেসির মতো কি জ্বলে উঠতে পারবেন রোনালদো

২০২৬ বিশ্বকাপের মঞ্চে ফিরেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। বয়স যতই বাড়ুক, পর্তুগালের এই আইকন এখনো দলের সবচেয়ে বড় অনুপ্রেরণা। আজ রাত ১১টায় ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে তাঁর ষষ্ঠ বিশ্বকাপ অভিযান। ঠিক সকালে লিওনেল মেসি যেভাবে আলজেরিয়ার বিপক্ষে ছয়টি বিশ্বকাপে খেলার বিরল কৃতিত্ব অর্জন করেছেন, রোনালদোও আজ সেই একই মাইলফলক স্পর্শ করতে চলেছেন।

রোনালদো এখন ৪১ বছরের একজন অভিজ্ঞ স্ট্রাইকার। শরীরের গতি কমেছে, চাপ সৃষ্টির তীব্রতাও আগের মতো নেই। তবু তিনি এখনো মুহূর্তের জাদুতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। সৌদি প্রো লিগে খেলার পরও পর্তুগালের সমর্থকরা তাঁর কাছে বড় আশা রাখছেন।

মেসি ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পর ‘কে সেরা’ বিতর্ক অনেকটাই থিতিয়ে গিয়েছিল। এবারের আসরে ৩৮ বছর বয়সেও মেসি আর্জেন্টিনার আক্রমণের কেন্দ্রবিন্দু। হ্যাটট্রিক করে নিজের জ্বলে ওঠার প্রমাণও দিয়েছেন। এখন প্রশ্ন উঠছে রোনালদো কি পারবেন মেসির মতো দলকে একাই টেনে নিতে?

পর্তুগাল অবশ্য রোনালদো ছাড়াও শক্তিশালী। তবে তাঁর অভিজ্ঞতা ও লিডারশিপ দলের জন্য অমূল্য। ২১ বছর বয়সে প্রথম বিশ্বকাপে উইং থেকে ঝলমল করেছিলেন রোনালদো। ইংল্যান্ডের বিপক্ষে পেনাল্টি গোল করে পর্তুগালকে চতুর্থ স্থান এনে দিয়েছিলেন। কিন্তু পরবর্তী বিশ্বকাপগুলোতে তাঁর দল গ্রুপ পর্ব থেকে বেরিয়ে আসতে বেশ বেগ পেয়েছে। ২০১৮ সালে গ্রুপ পর্বে চার গোল করলেও রাউন্ড অব সিক্সটিনে ছিটকে যায় পর্তুগাল।

বিশ্বকাপের ২২ ম্যাচে রোনালদোর ৮ গোলের সবকটিই গ্রুপ পর্বে। নকআউটে এখনো গোলের খাতা খোলা বাকি। অন্যদিকে মেসির অ্যাসিস্ট সংখ্যা অনেক বেশি। অবশ্য দুজনের পজিশন আলাদা মেসি প্লেমেকার, রোনালদো শেষ মুহূর্তের ফিনিশার।

এবারের পর্তুগাল দলে রোনালদোর পাশাপাশি উঠে এসেছেন ব্রুনো ফার্নান্দেস। ৩১ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৯ গোল ও ২১ অ্যাসিস্ট করেছেন। ফ্রি-কিক, পেনাল্টি ও থ্রু বলে তিনি দারুণ দক্ষ। অনেকেই মনে করছেন, সেট পিসে এবার ফার্নান্দেসই বড় ভূমিকা নিতে পারেন।

কালের আলো/এসআর/এএএন