আরও কমলো স্বর্ণের দাম
শনিবার (২০ জুন) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় বাজুস। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দাম একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
এর আগে শুক্রবার (১৯ জুন) স্বর্ণের দাম আরও এক দফা সমন্বয় করা হয়। তখন ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা নির্ধারণ করা হয়েছিল।
বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত মোট ৭৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৩৯ বার দাম বেড়েছে এবং সমান ৩৯ বার কমেছে। ২০২৫ সালে মোট ৯৩ বার মূল্য সমন্বয়ের মধ্যে ৬৪ বার দাম বৃদ্ধি এবং ২৯ বার কমানো হয়েছিল।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে দামের ওঠানামা ও স্থানীয় সরবরাহ পরিস্থিতির পরিবর্তনের কারণে দেশে স্বর্ণের দামে এই ঘন ঘন পরিবর্তন দেখা যাচ্ছে।
কালের আলো/জেএন/এমএসআইপি


আপনার মতামত লিখুন
Array