খুঁজুন
                               
, ,
           

দক্ষ জনশক্তি গড়ে দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

দিনাজপুর সংবাদদাতা
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪১ অপরাহ্ণ
দক্ষ জনশক্তি গড়ে দেশে-বিদেশে কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ

শিক্ষিত বেকার নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে শালখুর ইউনিয়নে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাজকল্যাণমন্ত্রী বলেন, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে সরকার বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কর্মসূচি চালু করেছে। প্রশিক্ষণপ্রাপ্ত নারী-পুরুষের জন্য দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হচ্ছে। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি এবং ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে।

মতবিনিময় সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সুধীজনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা এলাকার উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষকের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতামত তুলে ধরেন।

কালের আলো/আরডি/এমডিএইচ

১১ প্রকল্পে একসঙ্গে পিডি বদল, নেপথ্যে কারা?

বিশেষ সংবাদদাতা, কালের আলো:
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৬ অপরাহ্ণ
১১ প্রকল্পে একসঙ্গে  পিডি বদল, নেপথ্যে কারা?

একসঙ্গে ১১ প্রকল্পের পরিচালক (পিডি) বদলের উদ্যোগে তোলপাড় শুরু হয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে (ডিএই)। নতুন পিডি নিয়োগের জন্য পাঠানো তালিকায় কয়েকজন বিতর্কিত কর্মকর্তার নাম থাকায় ক্ষোভ ছড়িয়েছে কর্মকর্তাদের মধ্যে। প্রশ্ন উঠেছে, এতগুলো গুরুত্বপূর্ণ প্রকল্পে একই সময়ে কেন নেতৃত্ব বদলের প্রয়োজন হলো, আর সুপারিশের ভিত্তিই বা কী? পরিস্থিতি সামাল দিতে আপাতত পুরো প্রক্রিয়া থামিয়ে দিয়েছেন কৃষিমন্ত্রী। মন্ত্রণালয় সূত্র বলছে, তালিকাটি পুনর্বিবেচনা করা হতে পারে। তবে এর মধ্যেই সামনে এসেছে পিডি পদকে ঘিরে প্রভাব বিস্তার, বদলিবাণিজ্য এবং পছন্দের কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ প্রকল্পে বসানোর নানা অভিযোগ।

  • ডিএইর তালিকা ঘিরে অসন্তোষ
  • বিতর্কিত কর্মকর্তার নাম নিয়ে প্রশ্ন
  • আপাতত সবুজ সংকেত নেই মন্ত্রণালয়ের

এক ঝটকায় ১১ প্রকল্পে রদবদল
ডিএইর পাঠানো তালিকায় পার্টনার, কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ, কাজুবাদাম ও কফি গবেষণা, স্মলহোল্ডার অ্যাগ্রিকালচার কম্পিটিটিভনেস, রংপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন, ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন এবং ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্টসহ ১১টি প্রকল্প রয়েছে।

একসঙ্গে এতগুলো প্রকল্পের নেতৃত্ব পরিবর্তনের উদ্যোগই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কারণ এসব প্রকল্পের আর্থিক পরিসর যেমন বড়, তেমনি মাঠপর্যায়ে কৃষি উন্নয়নেও রয়েছে প্রত্যক্ষ প্রভাব।

তালিকায় বিতর্কিত নাম
ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের বর্তমান পিডি আব্দুল কায়ূম মজুমদারকে সরিয়ে বান্দরবনে কর্মরত অতিরিক্ত উপপরিচালক মো. আব্দুল গফফারকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করা হয়েছে। কর্মকর্তাদের অভিযোগ, ২০১৭ সালে আর্থিক অনিয়মের কারণে তিনি শাস্তি পেয়েছিলেন।

সম্প্রতি একটি প্রশিক্ষণে অংশ নেওয়ার আবেদনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না নেওয়া এবং বিভাগীয় প্রধানের স্বাক্ষর জাল করার অভিযোগও তার বিরুদ্ধে ওঠে। স্মলহোল্ডার অ্যাগ্রিকালচার কম্পিটিটিভনেস প্রকল্পের ডিএই উইংয়ের পিডি হিসেবে সুপারিশ করা হয়েছে গোপালগঞ্জের অতিরিক্ত উপপরিচালক মো. আবুল বাসার মিয়াকে।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, একই প্রকল্পে দায়িত্ব পালন করা মনিটরিং অফিসার ও উপপ্রকল্প পরিচালকের চেয়েও তিনি জুনিয়র। তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়েও প্রশ্ন তুলেছেন কর্মকর্তাদের কেউ কেউ।

পিডি পদ ঘিরে চাপের অভিযোগ
কাজুবাদাম ও কফি গবেষণা প্রকল্পের পিডি হিসেবে সুপারিশের শীর্ষে রয়েছেন মাশরুম প্রকল্পের দীর্ঘদিনের সিনিয়র মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার মুহাম্মদ মনিরুজ্জামান। সম্প্রতি রংপুরে বদলি হওয়া মো. আকলিমুজ্জামানকে আবার রংপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের পিডি করার সুপারিশ করা হয়েছে।

ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার প্রকল্পে আনা হয়েছে দীর্ঘদিন অন্য প্রকল্পে কর্মরত ডিপিডি এমএম আব্দুর রাজ্জাকের নাম। এসব সুপারিশ ঘিরে কর্মকর্তাদের প্রশ্ন—পিডি বাছাইয়ে প্রকল্প-সংশ্লিষ্ট অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা ও দক্ষতার পাশাপাশি আর কোনো প্রভাব কাজ করেছে কি না।

‘অ্যাবের চাপ’, উত্তপ্ত বৈঠক
কৃষি বিভাগের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেছেন, সরকার পরিবর্তনের পর থেকেই অ্যাগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) কিছু নেতা পিডি পদায়নকে ঘিরে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। তাদের অভিযোগ, বদলি ও পদায়নকে কেন্দ্র করে অ্যাবের নাম ব্যবহার করে আগেও মন্ত্রণালয়ে একাধিক তালিকা দেওয়া হয়েছিল। এবার ডিএইর দাপ্তরিক তালিকা পাঠানোর পরও ক্ষোভ থামেনি।

নেতাদের সুপারিশের বড় অংশ তালিকায় না থাকায় ডিএই মহাপরিচালক মো. আব্দুর রহিমের সঙ্গে বৈঠক করেন তারা। বৈঠকে অ্যাবের আহ্বায়ক কামরুজ্জামান কায়সার ও সদস্য সচিব শাহাদাত হোসেন বিপ্লবসহ পিডি পদপ্রত্যাশী কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সেখানে তালিকা তৈরির প্রক্রিয়া নিয়ে মহাপরিচালকের কাছে জবাবদিহি চাওয়া হয় বলে বৈঠকে থাকা একাধিক ব্যক্তি জানিয়েছেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলেও দাবি তাদের। তবে এসব অভিযোগের বিষয়ে মহাপরিচালক আব্দুর রহিম কোনো মন্তব্য করতে রাজি হননি।

সামনে যোগ্যতার পরীক্ষা
মন্ত্রণালয় সূত্র বলছে, তালিকায় থাকা সব কর্মকর্তাকে একইভাবে দেখছে না মন্ত্রণালয়। যোগ্যতা ও অভিজ্ঞতা থাকা সত্ত্বেও অতীতে গুরুত্বপূর্ণ প্রকল্পের নেতৃত্ব থেকে বঞ্চিত কর্মকর্তাদের বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে। কর্মকর্তাদের একটি অংশের প্রত্যাশা, রাজনৈতিক পরিচয় নয়—প্রকল্প পরিচালনার সক্ষমতা, অভিজ্ঞতা, জ্যেষ্ঠতা ও পেশাগত রেকর্ডের ভিত্তিতেই এবার সিদ্ধান্ত হবে।

কালের আলো/এম/এএইচ

জাতিসংঘে পেজার তুলে ধরলেন নেতানিয়াহু, বক্তব্যের শুরুতেই ওয়াকআউট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৫ অপরাহ্ণ
জাতিসংঘে পেজার তুলে ধরলেন নেতানিয়াহু, বক্তব্যের শুরুতেই ওয়াকআউট

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তৃতা দিতে গিয়ে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে ২০২৪ সালের পেজার হামলার প্রসঙ্গ তুলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বক্তব্যের একপর্যায়ে তিনি হাতে একটি পেজার তুলে ধরেন। তবে তার বক্তৃতা শুরুর সময়ই জাতিসংঘের অধিবেশনকক্ষে দেখা দেয় তীব্র প্রতিবাদ। বিভিন্ন দেশের কয়েক ডজন প্রতিনিধি হল ছেড়ে বেরিয়ে যান। এ সময় নেতানিয়াহুর বক্তব্যের বিরুদ্ধে দুয়োধ্বনি ও প্রতিবাদের শব্দ শোনা যায়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া প্রায় ৪০ মিনিটের বক্তব্যে নেতানিয়াহু ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি দাবি করেন, গত কয়েক বছরে ইসরায়েলকে একসঙ্গে সাতটি ফ্রন্টে লড়াই করতে হয়েছে। তার ভাষ্য, নিউ জার্সির সমান আয়তনের একটি দেশ কীভাবে একই সময়ে সাতটি ফ্রন্টে যুদ্ধ চালিয়ে যেতে পারে—এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন।

তবে নেতানিয়াহু বক্তব্য শুরু করার আগেই অধিবেশনকক্ষের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তিনি মঞ্চে ওঠার সময় বিভিন্ন দেশের প্রতিনিধিরা একের পর এক হল ছেড়ে বেরিয়ে যান। রয়টার্সের ছবিতে অধিবেশনকক্ষের বড় অংশ খালি হয়ে যাওয়ার দৃশ্য দেখা যায়। ফিলিস্তিনি প্রতিনিধিদলসহ বিভিন্ন দেশের প্রতিনিধিদের ওয়াকআউট করতে দেখা যায়।

প্রতিনিধিদের ওয়াকআউটের প্রতিক্রিয়ায় নেতানিয়াহু তাদের ‘নৈতিকভাবে কাপুরুষ’ বলে মন্তব্য করেন। তিনি আরও বলেন, যারা তার বক্তব্য শুনতে চান না, তারা চাইলে হল ছেড়ে যেতে পারেন। অন্যদিকে ইসরায়েলি প্রতিনিধিদলের সদস্যরা দাঁড়িয়ে তাকে করতালি দিয়ে সমর্থন জানান। অধিবেশন পরিচালনাকারীকে কয়েকবার শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানাতে দেখা যায়।

বক্তৃতার একটি গুরুত্বপূর্ণ অংশজুড়ে ছিল ইরান ও হিজবুল্লাহ প্রসঙ্গ। ইরানের বিরুদ্ধে তীব্র অভিযোগ তুলে নেতানিয়াহু দেশটির নেতৃত্বকে আক্রমণ করেন। তিনি দাবি করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন থেকে দূরে রেখেছে। ইরানের নেতৃত্বের পতনও খুব বেশি দূরে নয় বলে মন্তব্য করেন তিনি।

এরপর ২০২৪ সালের লেবানন পেজার হামলার প্রসঙ্গ তোলেন নেতানিয়াহু। হিজবুল্লাহ সদস্যদের ব্যবহৃত পেজারে বিস্ফোরক সংযোজন করে একযোগে বিস্ফোরণের ঘটনায় বিপুলসংখ্যক মানুষ হতাহত হয়েছিল। ওই হামলার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সংশ্লিষ্টতার কথা আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছিল। হামলায় হিজবুল্লাহ সদস্যদের পাশাপাশি বেসামরিক লোকজনও হতাহত হন।

জাতিসংঘের মঞ্চে সেই ঘটনার প্রসঙ্গ তুলে একটি পেজার হাতে নিয়ে নেতানিয়াহু বলেন, ‘বিপারগুলোর কথা মনে আছে?’ এরপর তিনি দাবি করেন, হিজবুল্লাহও সেগুলো মনে রেখেছে। রয়টার্সের প্রকাশিত ছবিতেও বক্তৃতার সময় তার হাতে পেজার দেখা যায়।

ইরানের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের বিরুদ্ধেও বক্তব্য দেন নেতানিয়াহু। তিনি এরদোয়ানকে আক্রমণ করে তুরস্কের বিরুদ্ধে হামাসকে সমর্থনের অভিযোগ তোলেন। তুরস্কের পক্ষ থেকে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করা হয়েছে।

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিকেও বক্তব্যের বড় একটি অংশে আক্রমণ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। মামদানি এর আগে নেতানিয়াহুর বিরুদ্ধে কঠোর মন্তব্য করেছিলেন এবং ইসরায়েলের গাজা যুদ্ধের সমালোচনা করেছিলেন। নেতানিয়াহু মামদানির রাজনৈতিক অবস্থান ও তার সহযোগীদের নিয়েও প্রশ্ন তোলেন। মামদানি পাল্টা প্রতিক্রিয়ায় নেতানিয়াহুর বক্তব্যকে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের পক্ষে প্রচারণা হিসেবে আখ্যায়িত করেন।

বক্তৃতায় যুক্তরাজ্য ও ফ্রান্সের মতো পশ্চিমা দেশগুলোর সমালোচনাও করেন নেতানিয়াহু। ইসরায়েলের বিরুদ্ধে উপনিবেশবাদ ও আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের সমালোচনা করে তিনি এসব দেশের ঐতিহাসিক ভূমিকার প্রসঙ্গ তুলে ধরেন।

নেতানিয়াহুর এবারের নিউইয়র্ক সফরের রাজনৈতিক গুরুত্বও ছিল উল্লেখযোগ্য। ইসরায়েলে নির্বাচন সামনে রেখে তিনি জাতিসংঘের মঞ্চকে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের পক্ষে অবস্থান তুলে ধরার গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে ব্যবহার করেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তার বক্তব্যটি অনেকটা নির্বাচনী প্রচারণামূলক ভাষণের রূপ নেয় এবং ইসরায়েলের ‘সাতটি ফ্রন্টে’ লড়াইয়ের বিষয়টি তিনি বিশেষভাবে তুলে ধরেন।

নেতানিয়াহুর বক্তব্যের আগে ও চলাকালে জাতিসংঘের বাইরে নিউইয়র্কেও তার সফর ঘিরে বিক্ষোভ হয়। কয়েক শ বিক্ষোভকারী জাতিসংঘের আশপাশে জড়ো হন এবং তার সফরের প্রতিবাদ জানান। অধিবেশনকক্ষের ওয়াকআউট ও বাইরে বিক্ষোভ—দুই ঘটনাতেই এবারের জাতিসংঘ সফরে নেতানিয়াহুকে ঘিরে আন্তর্জাতিক বিরোধিতার চিত্র স্পষ্ট হয়ে ওঠে।

তবে ওয়াকআউট ও প্রতিবাদের মধ্যেও নিজের অবস্থান থেকে সরে আসেননি নেতানিয়াহু। বরং তিনি ইসরায়েলের সামরিক অভিযানকে আত্মরক্ষার অংশ হিসেবে তুলে ধরে দাবি করেন, ইসরায়েল তার নিরাপত্তার জন্য লড়াই করছে এবং ভবিষ্যতেও সেই লড়াই চালিয়ে যাবে।

সূত্রঃ রয়টার্স

ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ: ডিএমপি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ বলে মনে করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।

এনসিপির এই নেতার এমন বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপির এই যুগ্ম কমিশনার তোয়াফেল আহমেদ মিয়া বলেন, নাসীরুদ্দিন পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদ করতে হবে সে এই বক্তব্যটা কেন দিয়েছে। তবে অবশ্যই আমার কাছে মনে হয় তাকে জিজ্ঞাসাবাদ করা উচিৎ। তা না হলে সে এই কথা কেন বলবে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারব।

এর আগে গত ২১ আগস্ট রাতে রাজধানীর নেভিগলিতে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা তো তিনটি দাবিতে রাজপথে আছি। আওয়ামী লীগকে বাংলাদেশে বাদ দেওয়া, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাইয়ের ঘটনার বিচার—এই দাবিগুলো সরকার মানছে না। দাবিগুলো মানলে তো ককটেল আর ফুটবে না ঢাকা শহরে।’

কালের আলো/আরডি/এমডিএইচ