শিক্ষার সব মাধ্যমই হতে হবে সময়োপযোগী: শিক্ষাপ্রতিমন্ত্রী
বাংলা, ইংরেজি কিংবা মাদরাসা যে মাধ্যমই হোক না কেন, শিক্ষার্থীরা যেন সময়োপযোগী শিক্ষা পায় সে বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষাপ্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার (১৪ মে) সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরেশনে ‘পিছিয়ে পড়া শিক্ষার্থীদের জন্য রেমিডিয়াল শিক্ষা: কর্ম-অভিজ্ঞতা ও আগামীর ভাবনা’ বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
ববি হাজ্জাজ বলেন, মুখস্ত বিদ্যা নয়, শিক্ষার্থীরা যেন বুঝে আত্মস্থ করতে পারেন- সে বিষয়ে প্রকল্প নেওয়া জরুরি৷ ঝড়ে পড়া শিক্ষার্থীদের শিক্ষায় ফেরাতে তাদের তালিকা করার আহ্বান জানান তিনি।
পাশাপাশি শিক্ষকদের পিটিআই ট্রেনিংয়ের ভালো দিক থাকলেও এটি কতোটা সহানুভূতি তৈরি করতে সক্ষম হচ্ছে তা নিয়েও প্রশ্ন তোলেন প্রতিমন্ত্রী।
এদিকে সরকার দায়িত্ব নেওয়ার পর থেলে তার লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করে যাচ্ছে জানিয়ে আগামী ৫ বছর সমালোচনার পাশাপাশি সরকারকে সহযোগিতারও আহ্বান জানান তিনি। এদিকে দেশব্যাপী শিক্ষকদের বর্তমান অবস্থা জানতে মাঠপর্যায়ে গবেষণা চলছে বলে জানিয়েছেন, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।
কালের আলো/এসএকে


আপনার মতামত লিখুন
Array