খুঁজুন
                               
, ,
           

মহাখালীর আমতলীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১১:০০ পূর্বাহ্ণ
মহাখালীর আমতলীতে বাস উল্টে হেলপার নিহত, আহত ২

রাজধানীর মহাখালীর আমতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে বাসের এক হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যাত্রী।

শনিবার (৬ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে পৌনে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাসের হেলপারকে মৃত ঘোষণা করেন। আহত দুজন বর্তমানে চিকিৎসাধীন।

নিহত রফিক (৩৫) ময়মনসিংহ সদর উপজেলার নুর আলমের ছেলে। আহতরা হলেন- মোহাম্মদ ফিরোজ (৪০) ও মোহাম্মদ রনি (২৫)। নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

আহতদের হাসপাতালে নিয়ে আসা ফায়ার সার্ভিসের কর্মী মোস্তফা কামাল জানান, সকাল ৬টার দিকে খবর পেয়ে তারা মহাখালীর আমতলী এলাকায় পৌঁছে দেখেন, ‘ভাটিকা পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে উল্টে আছে।

দুর্ঘটনায় বাসের হেলপারসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রফিককে মৃত ঘোষণা করেন। অপর দুজন চিকিৎসাধীন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মহাখালীর আমতলী এলাকায় বাস দুর্ঘটনায় আহত তিনজনকে হাসপাতালে আনা হয়েছিল।

তাদের মধ্যে একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। বাকি দুজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কালের আলো/এএন/এমএসআইপি 

শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
শিক্ষামন্ত্রীর পদত্যাগে যা বলছেন বলিউড তারকারা

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) সামাজিক মাধ্যমে নিজেই পদত্যাগের ঘোষণা দেন। একই সাথে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের খবরে উচ্ছ্বাসে ফেটে পড়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পিছিয়ে নেই দেশটির রূপালী জগতের তারকারাও। আন্দোলনে শিক্ষার্থীদের পাশে থাকা তারকারা ধর্মেন্দ্র প্রধানের সরে দাঁড়ানোর খবরে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

প্রখ্যাত সাংবাদিক ফে ডি’সুজার পদত্যাগ সংক্রান্ত খবরের পোস্টে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া জোনাস হাততালির ইমোজি, উদযাপনের চিহ্ন এবং লাল হৃদয়ের ইমোজি ব্যবহার করে শিক্ষার্থীদের সাফল্যকে সাধুবাদ জানান।

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের খবরে আলিয়া ভাট এক প্রতিক্রিয়ায় জানান, শিক্ষা ব্যবস্থার নিরপেক্ষতা ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার ক্ষেত্রে এটি প্রাথমিক প্রদক্ষেপ। তবে পদত্যাগ শেষ কথা নয়। সবকিছু মধ্যে স্বচ্ছতা আনা এখন সময়ের দাবি।

অভিনেত্রী শাবানা আজমি সংবাদ মাধ্যমকে বলেন, ‘তরুণ প্রজন্মের জন্য আমি সত্যি গর্বিত। আমি গভীরভাবে অভিভূত। সংবিধান আমাদের সবচেয়ে বড় শক্তি তা আরও একবার বুঝিয়ে দেওয়ার জন্য তরুণদের ধন্যবাদ’

বিজয় ভার্মা রণবীর কাপুরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ ছবির গান ব্যবহার করে প্রতিক্রিয়া দিয়েছেন। ধর্মেন্দ্র প্রধানের ছবি পোস্ট করে অভিনেতা লিখলেন, আচ্ছা চলতা হু, দুয়াওমে ইয়াদ রখনা।

অভিনেত্রী দিয়া মির্জা লিখেছেন, জেন জি-এর পক্ষ থেকে শুধু ভালোবাসা। আমাদের শিশুদের পথ দেখানোর জন্য সোনাম ওয়াংচুককে ধন্যবাদ। ঘৃণা থেকে মুক্ত। ভয় থেকে মুক্ত। আমাদের শিক্ষাব্যবস্থায় জবাবদিহিতা, স্বচ্ছতা এবং সংস্কার দাবি করার জন্য প্রতিটি তরুণ শিক্ষার্থীকে ধন্যবাদ। ককরোচ জনতা পার্টি যেভাবে এতদিন ধরে সম্মানজনক, শান্তিপূর্ণ ও ধারাবাহিকতা ধরে রেখেছিলেন,আগামীতেও তেমনই থাকুন।

এদিকে অভিনেতা প্রকাশ রাজ শুরু থেকে দিল্লির যন্তর মন্তরের শিক্ষার্থীদের সাথে ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর পদত্যাগে তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেন, অভিনন্দন প্রিয় সহযোদ্ধারা। শ্রদ্ধেয় সোনম ওয়াংচুক স্যারসহ প্রতিটি মানুষকে অভিনন্দন, যারা তরুণদের পাশে দাঁড়িয়েছিলেন। আপনারা প্রমাণ করেছেন জনগণের লড়াই একটি পুরো শাসনব্যবস্থাকে হাঁটু গেড়ে বসাতে বাধ্য করতে পারে।

এর আগে গেল ২০ জুলাই শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সরব হয়েছিলেন আলিয়া ভাট, সালমান খান, অরিজিৎ সিং, নাসিরুদ্দিন শাহ, রাজকুমার রাওসহ অনেকে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৯:২৮ পূর্বাহ্ণ
ঢাকাসহ ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

ঢাকাসহ দেশের ১৩টি অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। ঘণ্টায় ৪৫ থেকে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে জানিয়ে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৬ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কালের আলো/আরডি/এমডিএইচ

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২৬ জুলাই, ২০২৬, ৮:৫৬ পূর্বাহ্ণ
ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে প্রবল আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন বিজেপি নেতা প্রহ্লাদ যোশী। তিনি বর্তমানে দেশটির খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। অতিরিক্ত দায়িত্ব হিসেবে শিক্ষা মন্ত্রণালয় সামলাবেন প্রহ্লাদ।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ভারতের রাষ্ট্রপতির কার্যালয় এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

এতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরামর্শে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু প্রহ্লাদ যোশীকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব অর্পণ করেন।

প্রহ্লাদ যোশী কর্ণাটকের ধারওয়াড় লোকসভা কেন্দ্র থেকে টানা পাঁচবার নির্বাচিত একজন অভিজ্ঞ সংসদ সদস্য ও প্রভাবশালী বিজেপি নেতা । এরআগে ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি কেন্দ্রীয় কয়লা, খনি এবং সংসদীয় বিষয়ক মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এরআগে শনিবার দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পদত্যাগপত্র জমা দেন সদ্য বিদায়ী শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এক মাসেরও বেশি সময় ধরে দিল্লির জন্তর মন্তরে অবস্থানরত বিক্ষোভকারীদের প্রধান দাবি ছিল তার পদত্যাগ।

ধমেন্দ্র প্রধানের পদত্যাগের কয়েক ঘণ্টা পর সরকারের প্রতিনিধি দলের সঙ্গে তৃতীয় দফা বৈঠকের বসে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে সংগঠনটির জাতীয় মুখপাত্র আশুতোষ রাঙ্কা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন এবং শিক্ষার্থীদের শান্তিপূর্ণভাবে বাড়ি ফিরে যাওয়ার অনুরোধ জানান।

তিনি জানান ‘সরকার তাদের আশ্বাস দিয়েছে, ছাত্রদের বিরুদ্ধে দায়ের করা পুলিশি মামলা প্রত্যাহার করা হবে, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না এবং মেডিকেল ভতি পরিক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা ছাত্রদের পরিবারকে নিয়ম ও বিধি অনুযায়ী সর্বোচ্চ ক্ষতিপূরণ দেওয়া হবে। সরকার নিজেহদের প্রতিশ্রুতি রক্ষা করবে—এই ‘প্রত্যাশা’ নিয়েই সিজেপি আন্দোলন শেষ করছে।’

তিনি আরও বলেন, ‘৩৬ দিনের বিক্ষোভের পর সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। আমরা সবাইকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভস্থল থেকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। আমাদের দাবিগুলো উগ্রপন্থী ছিল না, বরং মৌলিক ছিল এবং সরকার এখন তা মেনে নিয়েছে।’

সিজেপির আরেক মুখ্যপাত্র সৌরভ দাস বলেন, ‘আমরা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং দুর্নীতির কারণে চরম হতাশায় ভুগে ভারতের বিভিন্ন প্রান্তে ছাত্রছাত্রীরা আত্মহত্যা করেছে তাদের পরিবারের জন্য ১ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছিলাম। সরকার এতে সম্মত হয়েছে এবং জানিয়েছে যে, যে সকল নিয়মকানুন অনুযায়ী অনুমতি আছে, সেই অনুযায়ী ওই পরিবারগুলোকে সম্মানসূচক ক্ষতিপূরণ দেওয়া হবে।’

তিনি আরও জানান, ‘আমরা সরকারের সামনে একটি পাঁচ-দফা দাবি সনদ পেশ করেছি, যেখানে বৃহত্তর শিক্ষা ও পরীক্ষা সংস্কারের কথা বলা হয়েছে। আমরা প্রায় চার সপ্তাহ পর সেই দাবি সনদ নিয়ে সরকারের সঙ্গে আবারও দেখা করব’।

এদিকে আন্দোলন প্রত্যাহারের ঘোষণার পরপরই পুলিশ লাউডস্পিকারে বিক্ষোভকারীদেরকে যন্তর মন্তর খালি করে দেওয়ার আহ্বান জানায়। ইতোমধ্যেই বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিজ নিজ গন্তব্যের দিকে যেতে দেখা গেছে।

সূত্র: এনডিটিভি

কালের আলো/আরডি/এমডিএইচ