খুঁজুন
                               
, ,
           

তরুণ বীর ছাত্রদের সুচিকিৎসায় আন্তরিক সেনাবাহিনী, অনুসরণীয় ভূমিকায় ‘টিম সিএমএইচ’

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১ সেপ্টেম্বর, ২০২৪, ৫:২৭ পূর্বাহ্ণ
তরুণ বীর ছাত্রদের সুচিকিৎসায় আন্তরিক সেনাবাহিনী, অনুসরণীয় ভূমিকায় ‘টিম সিএমএইচ’

এম.আব্দুল্লাহ আল মামুন খান, অ্যাকটিং এডিটর:

কাঁধে কাঁধ মিলিয়ে সরাসরি আন্দোলনে ছিলেন তাঁরা। লড়াই সংগ্রামের মাধ্যমে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের বিজয়গাথা দেখিয়েছেন। আন্দোলনের তীব্রতার মাধ্যমে স্বৈরাচারের দম্ভ করেছেন চূর্ণ। অর্জিত হয়েছে সর্বোচ্চ বিজয়। অভ্যুদয় ঘটেছে নতুন এক বাংলাদেশের। অবশ্য এজন্য কম আত্মত্যাগও করতে হয়নি। বুলেটে ঝাঁজরা হয়েছে ছাত্র-জনতা; ঝরে গেছে অনেক অমূল্য প্রাণ। কাঙ্ক্ষিত স্বাধীনতার স্বাদ পেতে ওদেরও ঠাঁই হয়েছে হাসপাতালের বিছানায়।

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল বা সিএমএইচ ও দেশের অন্যান্য ১০টি সিএমএইচে ওদের জরুরি ও উন্নত চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। কেউ অঙ্গ হারিয়েছেন। কেউ আবার গুরুতর আহত। দীর্ঘমেয়াদি চিকিৎসা নিতে হচ্ছে কাউকে কাউকে। কিন্তু কোন হতাশা বা দুশ্চিন্তা নেই। দীর্ঘ চিকিৎসার খরচও বহন করতে হচ্ছে না নিজেদের বা পরিবারকে। তরুণপ্রাণ শিক্ষার্থীদের সুস্থ করে তোলার পুরো দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

‘আয় দুরন্ত, আয়রে আমার কাঁচা’ বলে কবিগুরু চিরকাল তরুণদের ডাক দিতেন ‘অন্ধকারে বন্ধ করা খাঁচায়’ থেকে বুড়োদের ঘা মেরে জাগিয়ে তুলতে। কারণ রবীন্দ্রনাথ ছিলেন মনেপ্রাণে চিরতরুণ। আর এই তরুণপ্রাণ মানেই অপ্রতিরোধ্য, অমোঘ। তাদের প্রাণ অজেয়। তারা হয়ে থাকেন অপরিমেয় শক্তির অধিকারী। তারা জেগে উঠলে তাদের দমানোর জন্য, পায়ে শিকল পরাবার মতো কোন বাঁধন নেই। ফিনিক্স পাখির মতো দুর্বার শিক্ষার্থীরা যতবার জেগে উঠেছেন, ততবার বাঁকবদল ঘটেছে ইতিহাসের; বাংলাদেশের। প্রবেশ করেছে নতুন অধ্যায়ে। এ মাটির আহত তরুণ বীর সন্তানদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিতে দেশপ্রেমী বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে ও সর্বোচ্চ আন্তরিকতায় কাজ করছে সিএমএইচসমূহে।

জানা যায়, স্বৈরশাসনের নাগপাশ ছিন্ন করে অভ্যুদয় ঘটা এক নতুন দিনের বাংলাদেশ গড়ার পথে নতুন এক যাত্রার স্বপ্নসারথি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহতরা। এসব ছাত্রদের দ্রুত সময়ের মধ্য সুস্থতা নিশ্চিতে ঢাকাসহ ১০টি সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়ার যুগান্তকারী ও মানবিক এক সিদ্ধান্ত গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গত রবিবার (১৮ আগস্ট) রাতেই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএমএইচ’র ৫টি মোবাইল নম্বর উল্লেখ করে জরুরি চিকিৎসা সেবা গ্রহণে আগ্রহী আহত ছাত্রদের যোগাযোগ করতে অনুরোধ জানায়। জানিয়ে দেয় আহত চিকিৎসাধীন ছাত্রদের প্রয়োজনীয় জরুরি চিকিৎসা সেবা প্রাপ্তিতে সর্বোচ্চ সহযোগিতা প্রদানে বাংলাদেশ সেনাবাহিনী সদা তৎপর রয়েছে। বুধবার (২১ আগস্ট) সেনাপ্রধান ঢাকা সিএমএইচে আহত ছাত্রদের চিকিৎসার সর্বশেষ অবস্থা জানতে সেখানে যান। তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে সিএমএইচ কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তাঁর অপরিসীম দায়িত্ববোধ ও উদার অভিভাবকত্ব ছাত্রদের স্বজনদের মনের আকাশে হতাশার কালো মেঘ সরিয়ে ভরিয়ে দিয়েছে সোনালী রোদের উচ্ছ্বলতায়।

শনিবার (৩১ আগস্ট) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, ঢাকা সিএমএইচসহ দেশের অন্যান্য ১০টি সিএমএইচে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৮২৯ জন আহত ছাত্র চিকিৎসা সেবা গ্রহণ করেন। এর মধ্যে ২১৯ জন আহত ছাত্র সিএমএইচসমূহে চিকিৎসাধীন রয়েছেন। বাদ বাকীরা চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এর আগে গুলিবিদ্ধ দুই ছাত্র মো. রাফি হোসেন (১৪) ও মো. মমিন হোসেন (২৩) এর সফল অস্ত্রোপচার গত রোববার (২৫ আগস্ট) ঢাকা সিএমএইচে সম্পন্ন হয়।

রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্যদের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে ঢাকা সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়। মঙ্গলবার (২৭ আগস্ট) বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন তাকে দেখতে যান এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক তসলিম অভি সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থা ভালো বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

প্রকৃত অর্থেই দক্ষ ব্যবস্থাপনায় স্বাস্থ্যবান্ধব সেবা নিশ্চিতের পথিকৃৎ দেশের সিএমএইচসমূহ। চিকিৎসক, নার্স ও ওয়ার্ডবয়রা মিলে ‘একটি টিম’ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চিকিৎসাধীন আহত ছাত্রদের নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করছেন প্রতিনিয়ত। এ যেন শুভ্র, সুন্দর, প্রীতি-উজ্জ্বল নতুন জীবনের জয়ধ্বনি। চিকিৎসাধীনদের বুদ্ধি-বোধে-মর্মে-কর্মে আর হৃদয়ানুভূতিতে নি:সন্দেহে গেঁথে গেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর নাম। যাদের মূলমন্ত্রই ‘সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমরা দেশের তরে’।

কালের আলো/এমএএএমকে

পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

দেশের পাঁচটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবারের পূর্বাভাস

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

গুলশানে আ.লীগের নিষিদ্ধ মিছিল: আরও ৪০ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
গুলশানে আ.লীগের নিষিদ্ধ মিছিল: আরও ৪০ জন আটক

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে অভিযান চালিয়ে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার গুলশান এলাকায় অভিযান চালিয়ে একই মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে আরও ৩২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এ নিয়ে গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দুই দফায় মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হলো।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

‘বিদেশে কিছু পেলে শুধু ১০% দিয়েন’—দুদকের অভিযোগে আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
‘বিদেশে কিছু পেলে শুধু ১০% দিয়েন’—দুদকের অভিযোগে আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসা, এলজিইডি ও গাজীপুর সিটি করপোরেশনে কর্মকর্তা নিয়োগে মোট ১৮৭ কোটি টাকা লেনদেনের অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে।

দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও টেন্ডারে কমিশন নেওয়া এবং নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এসব অভিযোগের খবর গণমাধ্যমে প্রকাশের পর নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ।

এক পোস্টে তিনি লিখেছেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’

তার এই মন্তব্যের মধ্য দিয়ে দুদকের অভিযোগকে ব্যঙ্গাত্মকভাবে প্রত্যাখ্যান করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/এসকে/এমএসআইপি