খুঁজুন
                               
, ,
           

চীনে যুব এশিয়া কাপ হকিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ, ভালো ফলাফলের আশা বাহফে সভাপতির

ডেস্ক নিউজ
প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫, ১০:৫৬ অপরাহ্ণ
চীনে যুব এশিয়া কাপ হকিতে খেলতে যাচ্ছে বাংলাদেশ, ভালো ফলাফলের আশা বাহফে সভাপতির

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

ঢাকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকির আগের আসরে রানার্সআপ হয়েছিল বাংলাদেশ। এবার গত আসরের স্বাগতিকরা আগামী সোমবার (৩০ জুন) এশিয়া কাপ খেলতে যাচ্ছে চীনে।বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ দলের কঠিন গ্রুপটিতে প্রতিপক্ষ চীন ও পাকিস্তান। আগামী বৃহস্পতিবার (৩ জুলাই) থেকে সোমবার (১৪ জুলাই) চীনের ডাজহু’তে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই আসরটি। এবারও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ভালো ফলাফল আশা করছেন।

শুভ কামনা জানিয়ে তিনি এই দলটির জার্সি উন্মোচনের পাশাপাশি ফটোসেশনও করেছেন। শনিবার (২৮ জুন) ঢাকাস্থ বিমান বাহিনীর ফ্যালকন হলে এই অনুষ্ঠানের আয়োজন করে বাহফে। এই সময় বিমান বাহিনী প্রধান খেলোয়াড়দের বিদেশে অবস্থানকালীন শৃঙ্খলাবদ্ধ হয়ে থাকার জন্য উপদেশ প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি শৃঙ্খলা, দলীয় সংহতি ও সমন্বয় বজায় রেখে খেলার নির্দেশনা প্রদান করেন। এছাড়া, প্রচেষ্টা আর নিষ্ঠা ধরে রেখে প্রতিটি খেলায় খেলতে খেলোয়াড়দের তিনি অনুপ্রেরণা প্রদান করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, চীনে যুব এশিয়া কাপে বাংলাদেশ ছাড়াও এশিয়ার আরো ১০টি দল পাকিস্তান, চীন, শ্রীলঙ্কা, হংকং চায়না, মালয়েশিয়া, জাপান, চাইনিজ তাইপে, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া ও কাজাখস্তান অংশগ্রহণ করছে। বিগত ২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত টুর্নামেন্টে বাংলাদেশ রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেছিল। এবারই প্রথম এই আসরে বাংলাদেশ জাতীয় অনূর্ধ্ব-১৮ মহিলা হকি দল অংশগ্রহণ করছে।

জানা যায়, বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ নারী ও পুরুষ দল উভয়েই বিকেএসপির ওপর নির্ভর। পুরুষ দলের কোচ মওদুদুর রহমান শুভ ও নারী দলের কোচ জাহিদ হোসেন রাজু। দুই বিকেএসপির কোচের অধীনে প্রায় দুই মাস বিকেএসপিতে অনুশীলন হয়েছে। আসন্ন  টুর্নামেন্ট নিয়ে পুরুষ দলের কোচ শুভর লক্ষ্য,‌ ‘আমাদের গ্রুপে স্বাগতিক চীন ও পাকিস্তান রয়েছে। তাই গ্রুপের দ্বিতীয় স্থান অর্জন করে সেমিফাইনাল প্রথম লক্ষ্য।’

বর্তমান অনূর্ধ্ব-১৮ দলে আন্তর্জাতিক হকি খেলার অভিজ্ঞতা রয়েছে ২ জনের। তারা অনূর্ধ্ব-২১ দলে ছিলেন। বাকি সকল খেলোয়াড়ই নতুন। অন্যদিকে বাংলাদেশ নারী দল অনূর্ধ্ব-১৮ পর্যায়ে কখনো এশিয়া কাপে খেলেনি। এবার প্রথম আসরে যথাসম্ভব ভালো ফলাফল অর্জনের লক্ষ্য কোচ জাহিদ হোসেন রাজুর।

হকি বিশ্বকাপে রানার্সআপের গ্রুপে বাংলাদেশ

বাংলাদেশ প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপ খেলবে। শনিবার (২৮ জুন) সুইজারল্যান্ডের লুজানে অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ‘এফ’ গ্রুপে পড়েছে। এবারই প্রথম হকিতে ২৪ টি দল বিশ্বকাপে অংশগ্রহণ করছে। প্রতিটি গ্রুপে চারটি করে দল। বাংলাদেশ র‍্যাংকিংয়ে পিছিয়ে থাকায় এফ গ্রুপে চতুর্থ দল হিসেবে রয়েছে। এই গ্রুপের শীর্ষ দল গত আসরের রানার্সআপ ফ্রান্স। অন্য দুই দল অস্ট্রেলিয়া ও কোরিয়া।

বাংলাদেশের বিশ্বকাপ নিশ্চিত হয়েছে গত বছর ডিসেম্বরে। চলতি বছর ২৮ নভেম্বর-১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে কর্ণেল (অব) রিয়াজুল হাসান বাংলাদেশ দলের প্রস্তুতি নিয়ে বলেন, ‘২৭ জুলাই থেকে বাংলাদেশ দলের অনুশীলন শুরু হবে। আমাদের সঙ্গে একজন বিদেশি কোচ থাকবেন। তিনি তিন মাস দলকে কোচিং করাবেন। জুলাইয়ের প্রথম সপ্তাহে সেটা নিশ্চিত হবে।’

ডাচ কোচ অ্যাকম্যানের সঙ্গে যোগাযোগ 

ওমান দলে কাজ করা ডাচ কোচ অ্যাকম্যানের সঙ্গে হকি ফেডারেশন যোগাযোগ করছে। দুই পক্ষের কথাবার্তা অনেক দূরই এগিয়েছে। এখন কিছু আনুষ্ঠানিকতা বাকি রয়েছে। বাংলাদেশ দল বিশ্বকাপ হকিতে জায়গা করে নিয়েছিল আশিকুজ্জামান ও মওদুদুর রহমান শুভ’র কোচিংয়ে। দুই জন দুই পর্বের টুর্নামেন্টে কোচিং করিয়েছেন। সাবেক জাতীয় খেলোয়াড় ও অনূর্ধ্ব-২১ দলকে বিশ্বকাপে উঠানো কোচ শুভ ড্র নিয়ে বলেন, ‘তিনটি দেশের হকিই বাংলাদেশের চেয়ে এগিয়ে। অনূর্ধ্ব-২১ পর্যায়ের শক্তির তারতম্য থাকবে। বাংলাদেশের প্রস্তুতি ভালো হলে অবশ্যই বিশ্বকাপে লড়াই করতে পারবে।’

কালের আলো/এমএএএমকে

পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

দেশের পাঁচটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবারের পূর্বাভাস

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

গুলশানে আ.লীগের নিষিদ্ধ মিছিল: আরও ৪০ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
গুলশানে আ.লীগের নিষিদ্ধ মিছিল: আরও ৪০ জন আটক

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে অভিযান চালিয়ে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার গুলশান এলাকায় অভিযান চালিয়ে একই মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে আরও ৩২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এ নিয়ে গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দুই দফায় মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হলো।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

‘বিদেশে কিছু পেলে শুধু ১০% দিয়েন’—দুদকের অভিযোগে আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
‘বিদেশে কিছু পেলে শুধু ১০% দিয়েন’—দুদকের অভিযোগে আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসা, এলজিইডি ও গাজীপুর সিটি করপোরেশনে কর্মকর্তা নিয়োগে মোট ১৮৭ কোটি টাকা লেনদেনের অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে।

দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও টেন্ডারে কমিশন নেওয়া এবং নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এসব অভিযোগের খবর গণমাধ্যমে প্রকাশের পর নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ।

এক পোস্টে তিনি লিখেছেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’

তার এই মন্তব্যের মধ্য দিয়ে দুদকের অভিযোগকে ব্যঙ্গাত্মকভাবে প্রত্যাখ্যান করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/এসকে/এমএসআইপি