খুঁজুন
                               
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ়, ১৪৩৩
           

সংসদ থেকে লোডশেডিং শুরু করার আহ্বান বিরোধী দলীয় নেতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৯:১৬ অপরাহ্ণ
সংসদ থেকে লোডশেডিং শুরু করার আহ্বান বিরোধী দলীয় নেতার

লোডশেডিংয়ে যখন দেশের গ্রামাঞ্চল প্রায় অন্ধকারে, চরম দুর্ভোগে পরীক্ষার্থীসহ সাধারণ মানুষ— তখন সেই বাস্তবতা অনুভব করার জন্য সংসদেও লোডশেডিং দেওয়ার প্রস্তাব দিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তাঁর ভাষায়, লোডশেডিং যদি করতেই হয়, তা হলে শুরু হোক সংসদ ভবন থেকেই—তাহলেই মানুষ বুঝবে সবাই একই পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার ও বিরোধী দলের সমন্বয়ে একটি কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন তিনি। সংসদ নেতাকে ধন্যবাদ জানিয়ে বলেন, বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনায় নেওয়া হয়েছে এবং একটি নির্দিষ্ট প্রস্তাবও উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, আমি মাননীয় সংসদ নেতাকে ধন্যবাদ জানাই তিনি এটাকে কগনিজেন্সি নিয়েছেন এবং একটা কনক্রিট প্রস্তাবও পেশ করেছেন কমিটির সদস্য সংখ্যাও তিনি প্রস্তাব করেছেন এবং সরকারি দলের পক্ষ থেকে পাঁচ জনের কথা এখানেই পরিষ্কার ঘোষণা করেছেন আমিও তাকে সম্মান করে বিরোধী দলের পক্ষ থেকে আরো পাঁচ জনের নাম ঘোষণা করছি।

তারা হলেন, ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান। চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আব্দুল বাতেন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো.আবুল হাসনাত, সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মাওলানা আবুল হাসান। এই পাঁচজন ইনশাআল্লাহ একসাথে কাজ করবেন এই কমিটির সাথে।

তিনি আরও বলেন, মাননীয় স্পিকার এর সাথে আমি আমাদের সম্পদ বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী যে প্রস্তাবটা এই সংসদে এনেছেন ঢাকায় লোডশেডিং

ম্যানেজমেন্টের ব্যাপারে আমি বলবো যে মেহেরবানী করে এটা যেন সংসদ থেকে শুরু হয়। সংসদ যেন এর বাইরে না থাকে। ওই লোডশেডিং ম্যানেজমেন্টের আওতায় সংসদ যেন থাকে। যদি ঢাকার অন্য অংশে এক ঘন্টা থাকে এখানেও এক ঘন্টা যেন বিদ্যুৎ না থাকে। এখান থেকে শুরু হোক। তাহলে জনগণ বুঝবে যে আমরা আসলে বাংলাদেশকে একটা ইউনিফর্ম কান্ট্রি হিসেবে বিল্ড আপ করতে চাচ্ছি।

এরপর স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মাননীয় বিরোধী দলের নেতা সংসদ তো চালু রাখতে হবে সংসদ বন্ধ করা যাবে না।

প্রতিউত্তরে বিরোধী দলীয় নেতা বলেন, আমি সংসদ ভবন বলেছি সংসদের অধিবেশন আমি বলি নাই, অধিবেশনের বাইরে অনেক কর্ম আছে আমি সেই কথাটাই বলেছি।

কালের আলো/এসআর/এএএন

আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:২৭ অপরাহ্ণ
আ.লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি নেতাকর্মীদের বিক্ষোভ

শরীয়তপুরে সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ ও সরকার বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে গ্রেফতার আওয়ামী লীগের এক নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যার দিকে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের গয়াতলা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিল করে ইউনিয়ন বিএনপির একাংশের নেতাকর্মীরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

গ্রেফতার আসাদুজ্জামান লিটন মুন্সি বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সম্প্রতি একটি মামলায় তাকে গ্রেফতার করে পালং মডেল থানা পুলিশ। মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মিছিল এবং সরকারবিরোধী ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।

প্রায় ৪০ সেকেন্ডের ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান লিটন মুন্সির মুক্তির দাবিতে স্লোগান দিয়ে মিছিল করছেন বিএনপির কিছু নেতাকর্মী। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিষয়টি নিয়ে জোরালো বিতর্ক শুরু হয়।

জেলা বিএনপির সহ-সভাপতি শাহ আবদুস সালাম বলেন, আমি ফেসবুকে দেখেছি, শরীয়তপুর সদর উপজেলার একটি ইউনিয়নে বিএনপির নেতাকর্মীরা মিছিল করেছে। এর বেশি আমি কিছু বলতে পারবো না।

পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আবীর হোসেন বলেন, মঙ্গলবার (১৬ জুন) সকালে শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর বাজারে কান্দি নিজ বাড়ি থেকে বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান লিটন মুন্সিকে আটক করি। পরে তাকে আদালতে পাঠানো হয়।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাব স্বর্ণের দামে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:১২ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির প্রভাব স্বর্ণের দামে

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তির প্রভাব পড়েছে আন্তর্জাতিক স্বর্ণের বাজারে। এছাড়া নতুন ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান কেভিন ওয়ার্শের প্রথম নীতিনির্ধারণী বৈঠকের সিদ্ধান্তের অপেক্ষায় অপরিবর্তিত রয়েছে মূল্যবান ধাতুটির দাম। খবর রয়টার্সের

বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্পট গোল্ডের দাম প্রতি আউন্স ৪,৩৩১.২৯ ডলারে স্থির ছিল। অন্যদিকে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচার ০.১ শতাংশ কমে ৪,৩৫১.৪০ ডলারে নেমে আসে। গত সোমবার স্বর্ণের দাম এক সপ্তাহেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ ৪,৩৭০.৮২ ডলারে উঠেছিল।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত নিরসনে একটি অন্তর্বর্তী চুক্তির বিষয়ে বিস্তারিত তথ্য সামনে আসছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, এই চুক্তি ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে। পাশাপাশি এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, চুক্তি স্বাক্ষরিত হলে ইরান আবারও তেল বিক্রির অনুমতি পাবে।

ইরানের তেল সরবরাহ বাজারে ফিরতে পারে—এমন প্রত্যাশায় তেলের দাম তিন মাসের সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে। এতে মূল্যস্ফীতির চাপ কিছুটা কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টেস্টিলাইভের গ্লোবাল ম্যাক্রো প্রধান ইলিয়া স্পিভাক বলেন, স্বর্ণের সাম্প্রতিক ঊর্ধ্বগতি কিছুটা গতি হারিয়েছে। কারণ এখন সবার নজর ফেডের মুদ্রানীতি ঘোষণার দিকে। কেভিন ওয়ার্শের নেতৃত্বে এটি প্রথম এফওএমসি বৈঠক।

তার কড়াকড়ি নীতির ইতিহাস, বাড়তে থাকা মূল্যস্ফীতি এবং হোয়াইট হাউসের সুদ কমানোর চাপ—এসবের মধ্যে তিনি কীভাবে ভারসাম্য বজায় রাখবেন, তা নিয়ে বাজারে অনিশ্চয়তা রয়েছে।

বাজার বিশ্লেষকদের ধারণা, ফেডের অধিকাংশ নীতিনির্ধারক চলতি বছরজুড়ে সুদের হার অপরিবর্তিত রাখার পক্ষে থাকবেন। তবে মূল্যস্ফীতি আরও বাড়লে তা নিয়ন্ত্রণে রাখতে কিছু সদস্য সুদহার বৃদ্ধির পক্ষে মত দিতে পারেন।

সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে সুদহার বৃদ্ধির সম্ভাবনা এখন ৫৯ শতাংশ। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির ঘোষণা আসার আগে এই সম্ভাবনা ছিল প্রায় ৭০ শতাংশ। সাধারণত সুদের হার বেশি থাকলে স্বর্ণের আকর্ষণ কমে যায়, কারণ স্বর্ণ থেকে কোনো সুদ বা আয় পাওয়া যায় না।

স্বর্ণের পাশাপাশি অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে স্পট সিলভারের দাম ০.২ শতাংশ কমে প্রতি আউন্স ৭০.০৫ ডলারে নেমেছে। প্লাটিনাম ০.৭ শতাংশ কমে ১,৭৯২.০৫ ডলার এবং প্যালাডিয়াম ০.৮ শতাংশ কমে ১,৩৪১.২৩ ডলারে লেনদেন হয়েছে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১:০৯ অপরাহ্ণ
চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে হত্যা করে ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দেওয়ার ঘটনায় করা চাঞ্চল্যকর মামলায় রায় ঘোষণা করা হয়েছে। রায়ে  আবির মিয়ার মৃত্যুদণ্ড দিয়েছেন বিচারক।

কালের আলো/এসআর/এএএন