খুঁজুন
                               
, ,
           

তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
তরুণ নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন

তরুণ নাট্যকার ও নির্মাতা মারুফ হোসেন সজীব আর নেই। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স কত ছিল, তা জানা যায়নি।

সজীবের মৃত্যুর বিষয়টি তাঁর সহকর্মী নির্মাতা ও অভিনয়শিল্পীরা নিশ্চিত করেছেন। তাঁর জানাজা মঙ্গলবার বাদ জোহর রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টর কবরস্থানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নির্মাতা আশিকুর রহমান জানান, হৃদ্‌রোগজনিত সমস্যায় ভুগছিলেন সজীব। কিছুদিন আগেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।

নাট্যাঙ্গনে নিজের গল্প নিজেই লেখা ও পরিচালনার জন্য পরিচিত ছিলেন মারুফ হোসেন সজীব। তাঁর নির্মিত নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘হাসি’, ‘বিকেল বেলার ছাদ’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’, ‘জোড়া শালিকের ঘর’, ‘জলকৌড়ি’, ‘দু’জন দুজনার’, ‘বাবলার জাদুর বাক্স’, ‘খুশি’, ‘আজ আকাশে চাঁদ নেই’, ‘কথা বন্ধু’, ‘কাজল চোখের মেয়ে’, ‘আপনারা আমাকে শুনুন’, ‘আজকাল তুমি আমি’, ‘১০০ বিঘা ফুল বাগান’, ‘মুমতা’, ‘মেঘলা’ ও ‘নুসাইবা’।

কাজের স্বীকৃতি হিসেবে বিভিন্ন সময় বেশ কিছু সম্মাননাও পেয়েছেন এই তরুণ নির্মাতা।

তাঁর মৃত্যুতে নাট্যাঙ্গনের সহকর্মী ও অভিনয়শিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

কালের আলো/এসএ

 

 

বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৩:৪৬ অপরাহ্ণ
বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ নিয়োগ

বাংলাদেশ ব্যাংকে প্রধান অর্থনীতিবিদ পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চুক্তিভিত্তিক এই পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম: প্রধান অর্থনীতিবিদ
পদসংখ্যা: ১টি
নিয়োগের ধরন: চুক্তিভিত্তিক
নিয়োগের মেয়াদ: ৩ বছর

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীকে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি প্রয়োগমূলক সামষ্টিক অর্থনীতিবিদ হিসেবে কমপক্ষে ১৫ বছরের কর্মঅভিজ্ঞতা থাকতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

এ ছাড়া আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান, বহুপক্ষীয় বা উন্নয়ন ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, কেন্দ্রীয় ব্যাংক অথবা অনুরূপ প্রতিষ্ঠানে সামষ্টিক অর্থনীতি, আর্থিক বিশ্লেষণ ও নীতি প্রণয়নে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে বাজারভিত্তিক প্রতিযোগিতামূলক বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে।

যেভাবে আবেদন করবেন

আগ্রহী প্রার্থীদের সর্বোচ্চ দুই পৃষ্ঠার কভার লেটার, শিক্ষাগত যোগ্যতা, কর্মঅভিজ্ঞতা ও সংশ্লিষ্ট দক্ষতার বিস্তারিত উল্লেখ করে সিভি এবং প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।

আবেদন পাঠানোর ঠিকানা:

পরিচালক (এইচআরডি-১)
মানবসম্পদ বিভাগ-১
বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়
ঢাকা-১০০০

এ ছাড়া ই-মেইলেও আবেদন করা যাবে: gm.hrd@bb.org.bd

আবেদনের শেষ সময়

১১ অক্টোবর ২০২৬।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত শর্ত ও তথ্য বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

কালের আলো/এসএ

সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৯ অপরাহ্ণ
সন্ধ্যার মধ্যে চার অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় আবহাওয়া অধিদফতর।

পূর্বাভাসে আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি/বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসময় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলেও জানিয়েছে তিনি।

কালের আলো/আরডি/এমডিএইচ

সরকারের বিভিন্ন খাতের অগ্রগতি তুলে ধরলেন মাহদী আমিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৮ অপরাহ্ণ
সরকারের বিভিন্ন খাতের অগ্রগতি তুলে ধরলেন মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার দেশ পরিচালনায় বিভিন্ন ক্ষেত্রে অগ্রগতি অর্জন করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও উপদেষ্টা মাহদী আমিন।

বুধবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গত এক মাসে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও অর্জনের চিত্র তুলে ধরেন তিনি।

মাহদী আমিন বলেন, তরুণদের ক্ষমতায়ন, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রবাসী কল্যাণ এবং জুলাই গণঅভ্যুত্থানের ন্যায়বিচারসহ বিভিন্ন খাতে সরকার কাজ করছে।

তিনি জানান, আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা মুডিজ বাংলাদেশকে নেতিবাচক থেকে স্থিতিশীল অবস্থায় উন্নীত করেছে। একই সঙ্গে মূল্যস্ফীতি কমানো, নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং শিল্পকারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

তরুণ উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের আওতায় ৫০ কোটি টাকার স্টার্টআপ তহবিল গঠনের কথা জানিয়ে তিনি বলেন, এ তহবিল থেকে প্রতিবছর ৫ হাজার তরুণকে জামানতবিহীন ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিল্যান্সারদের জন্য আইটি পার্ক ও মাস্টারপ্ল্যান এবং সরকারি চাকরিজীবীদের জন্য অভিন্ন বয়সসীমা ও বেতন কাঠামোর কথাও তুলে ধরেন তিনি।

শিক্ষাক্ষেত্রে বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ে কারিগরি শিক্ষা, মেধাবী শিক্ষার্থীদের সরকারি বৃত্তি এবং এসএসসির শীর্ষ মেধাবীদের বিনামূল্যে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মাহদী আমিন। কওমি ও আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পুষ্টিকর খাবারের রূপরেখা এবং সেরা শিক্ষকদের পুরস্কারের উদ্যোগের কথাও বলেন তিনি।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যদের সরকারি চাকরির নিয়োগপত্র দেওয়া এবং জুলাই-সংশ্লিষ্ট মামলার বিচারিক অগ্রগতির কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন তিনি।

প্রবাসী কল্যাণের বিষয়ে মাহদী আমিন বলেন, গত ছয় মাসে রেমিট্যান্স ১৩ দশমিক ১ শতাংশ বেড়েছে। পাশাপাশি ১০ হাজার বাংলাদেশি কর্মীকে বিনামূল্যে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ এবং বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের কথাও জানান তিনি।

এ ছাড়া সরকারি দাপ্তরিক যোগাযোগে আনুষ্ঠানিক সম্বোধনের প্রচলন কমানো, ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি’ প্রকল্প, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, এক্সপ্রেসওয়েতে ক্যাশলেস টোল ব্যবস্থা এবং সৌরবিদ্যুৎ সম্প্রসারণের মতো বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র।

মাহদী আমিন বলেন, দল-মত-পথের বিভেদ পেরিয়ে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

কালের আলো/এম/এসআইপি