খুঁজুন
                               
বুধবার, ১৭ জুন, ২০২৬, ৩ আষাঢ়, ১৪৩৩
           

ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে তুরস্ক, মিসর-পাকিস্তান 

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১০:৪৮ অপরাহ্ণ
ইরান যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করছে তুরস্ক, মিসর-পাকিস্তান 

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান যুদ্ধ বন্ধে তুরস্ক, মিসর ও পাকিস্তানের প্রতিনিধি দল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

অ্যাক্সিওসের প্রতিবেদক বারাক রাভিদ নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, দুই পক্ষের সঙ্গে যুদ্ধ শেষ করা এবং সমস্ত অমীমাংসিত বিষয় সমাধানের বিষয়ে আলোচনা হয়।

তবে আলোচনার বিষয়বস্তু, অংশগ্রহণকারীরা বা আলোচনাটি কোথায় অনুষ্ঠিত হয়েছিল, সে সম্পর্কিত প্রশ্নের কোনো জবাব দেয়নি হোয়াইট হাউস।

অন্যদিকে ইসরায়েলের যুদ্ধ পরিকল্পনা সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, ওয়াশিংটন তেহরানের সঙ্গে তাদের আলোচনা সম্পর্কে তেলআবিবকে অবহিত রেখেছে এবং ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও জ্বালানি অবকাঠামোতে যেকোনো ধরনের হামলা স্থগিত করার ক্ষেত্রে তারা ওয়াশিংটনকে অনুসরণ করবে।

ইরানের সঙ্গে আলোচনা কিংবা ইরানের কিছু লক্ষ্যবস্তুতে হামলা স্থগিত করার ওয়াশিংটনের সিদ্ধান্তের বিষয়ে মন্তব্যের অনুরোধে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

পৃথকভাবে ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে উত্তেজনা কমানোর জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং তেহরান চায়, যুদ্ধ শুরু করা পক্ষ হিসেবে ওয়াশিংটন যেন এতে সরাসরি অংশগ্রহণ করে।

এরআগে এরআগে সোমবার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘আমি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত দুই দিনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে খুব ভালো আলোচনা হয়েছে। মধ্যপ্রাচ্যে আমাদের মধ্যকার শত্রুতা পুরোপুরি ও সার্বিক সমাধানের ব্যাপারে কথা অনেক দূর এগিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তেহরানের সঙ্গে এই গভীর, বিশদ এবং গঠনমূলক আলোচনায় তাদের সুর ও মেজাজের উপর ভিত্তি করে, যা সপ্তাহজুড়ে চলবে, আমি যুদ্ধ মন্ত্রণালয়কে ইরানের বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো সামরিক হামলা পাঁচ দিনের জন্য স্থগিত করার নির্দেশ দিয়েছি।’

তবে ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি বা পরোক্ষভাবে যোগাযোগ হয়নি বলে দাবি করেছে ইরান।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সাথে যে সমঝোতার আলোচনার কথা বলেছেন, তা সঠিক নয়।’

মন্ত্রণালয় আরও বলেছে, ‘ইরান তার অবস্থানে অটল রয়েছে, আর তা হলো যুদ্ধের মাধ্যমে ইরানের লক্ষ্যসমূহ অর্জিত হওয়ার আগে যেকোনো ধরনের আলোচনা প্রত্যাখ্যান করা।’

এছাড়াও ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কোনো সরাসরি যোগাযোগ হয়নি, এমনকি কোনো মধ্যস্থতাকারীর মাধ্যমেও নয়’।

তিনি আরও দাবি করেন, “ইরান উপসাগরীয় অঞ্চল ও ইসরায়েলের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলা চালাবে—এমন সতর্কবার্তা পাওয়ার পরই ট্রাম্প ‘পিছু হটেছেন’।” তবে আলোচনার বিষয়ে এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি।

সূত্র: রয়টার্স

কালের আলো/এসাআর/এএএন 

 

জুনে আরও ৪ কার্গো এলএনজি কিনবে সরকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ণ
জুনে আরও ৪ কার্গো এলএনজি কিনবে সরকার

চলতি জুন মাসে সরকার আরও চার কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে, যাতে মোট গ্যাসের পরিমাণ প্রায় ১ কোটি ২৮ লাখ এমএমবিটিইউ।

এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) পরিচালক এ কে এম মিজানুর রহমান।

তিনি জানান, ‘গ্যাস সরবরাহ ব্যবস্থা স্থিতিশীল রাখতে স্পট মার্কেট ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় ১ কোটি ৬০ লাখ এমএমবিটিইউ গ্যাসবাহী পাঁচটি এলএনজি কার্গো ইতোমধ্যে দেশে পৌঁছেছে।’

মিজানুর রহমান আরও বলেন, ‘জুন মাসের চাহিদা পূরণের লক্ষ্যে সরকার মোট ৯ কার্গো এলএনজি আমদানির পরিকল্পনা নিয়েছে, যার মধ্যে সোমবার (১৫ জুন) পর্যন্ত পাঁচ কার্গো দেশে পৌঁছেছে।’

পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, জুন মাসের জন্য ক্রয়কৃত ৯ কার্গো এলএনজির মধ্যে পাঁচটি স্পট মার্কেট ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় সংগ্রহ করা হয়েছে, বাকি চার কার্গো স্পট মার্কেট থেকে আনা হবে।

এর আগে গত মে মাসে বাংলাদেশ দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেটের মাধ্যমে মোট ১১ কার্গো এলএনজি আমদানি করে, যাতে গ্যাসের পরিমাণ প্রায় ৩ কোটি ৫২ লাখ এমএমবিটিইউ।

মিজানুর রহমান বলেন, দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে বাংলাদেশ দীর্ঘমেয়াদি, স্বল্পমেয়াদি চুক্তি এবং স্পট মার্কেট সব উৎস থেকেই নিয়মিত এলএনজি আমদানি করছে। গড়ে প্রতিটি এলএনজি কার্গোতে প্রায় ৩২ লাখ এমএমবিটিইউ গ্যাস থাকে।

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের (আরপিজিসিএল) তথ্য অনুযায়ী, কাতারভিত্তিক কাতার এনার্জি এবং ওমান সরকারের জ্বালানি ও পণ্য বাণিজ্য প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিং দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে এলএনজি সরবরাহ করে থাকে।

এছাড়া সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ওকিউ ট্রেডিং স্বল্পমেয়াদি চুক্তির আওতায়ও বাংলাদেশকে এলএনজি সরবরাহ করছে। প্রতি মাসে সরকারি ক্রয়সংক্রান্ত কমিটির অনুমোদন সাপেক্ষে সরকার স্পট মার্কেট থেকেও এলএনজি কার্গো সংগ্রহ

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

যেভাবে ফাঁস হয় পরীমনি–সাকলায়েনের ভিডিও

বিনোদন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
যেভাবে ফাঁস হয় পরীমনি–সাকলায়েনের ভিডিও

সম্প্রতি চিত্রনায়িকা পরীমনি ও পুলিশ কর্মকর্তা গোলাম সাকলায়েনের ভিডিও ফাঁসের বিষয়টি আবারও আলোচনায় এসেছে। আলোচিত এ ঘটনার জেরে বর্তমানে ঝিনাইদহ ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক অবসরের জন্য প্রস্তুত প্রজ্ঞাপনের সারসংক্ষেপে ইতোমধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের স্বাক্ষর সম্পন্ন হয়েছে। এখন সেটি প্রধানমন্ত্রীর কার্যালয় হয়ে রাষ্ট্রপতির দপ্তরে পাঠানো হবে। পরে রাষ্ট্রপতির আদেশে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের পর নতুন করে প্রশ্ন উঠেছে পরীমনি ও সাকলায়েনের সম্পর্ক এবং ভিডিওটি কীভাবে ফাঁস হয়েছিল তা নিয়ে।

জানা যায়, একটি ইউটিউব চ্যানেলে প্রথম ভিডিওটি আপলোড করা হয়। অল্প সময়ের মধ্যেই সেটি ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং দ্রুত ভাইরাল হয়ে যায়। এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।

ভিডিওটি কীভাবে ছড়িয়েছে, তা নিয়ে সে সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যেও প্রশ্ন দেখা দেয়।

যে ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি প্রথম প্রকাশ করা হয়েছিল, সেখানে ক্যাপশনে লেখা ছিল—‘পরীমনি ও পুলিশ কর্মকর্তা সাকলায়েনের গোপন ভিডিও’।

তৎকালীন বিভিন্ন সূত্র দাবি করে, ঈদের পর কোনো এক সময় পুলিশ কর্মকর্তা সাকলায়েনের বাসায় ভিডিওটি ধারণ করা হয়। সে সময় সেখানে পরীমনি, তার কস্টিউম ডিজাইনার জিমি এবং গাড়িচালক উপস্থিত ছিলেন। ধারণা করা হয়, জিমিই ভিডিওটি ধারণ করেন। তবে এ দাবির সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

সেসময় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের এক কর্মকর্তা জানান, ভিডিওটি পুলিশের হাতে আসার কথা নয়। যিনি এটি ফাঁস করেছেন, তিনি উভয় পক্ষের পরিচিত কেউ হতে পারেন।

কালের আলো/এএন/এমএসআইপি 

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ১৭ জুন, ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ণ
সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে বজ্রসহ ঝড়ের আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখাতে বলেছে সংস্থাটি।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে ময়মনসিংহ, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

কালের আলো/এসএকে