খুঁজুন
                               
, ,
           

ত্রিশালে ১৭৩ একর জায়গায় নির্মিত হবে সেনাপ্রধানের স্বপ্নের অলিম্পিক কমপ্লেক্স

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১০:৩৯ অপরাহ্ণ
ত্রিশালে ১৭৩ একর জায়গায় নির্মিত হবে সেনাপ্রধানের স্বপ্নের অলিম্পিক কমপ্লেক্স

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

দেশের ক্রীড়ার মান উন্নয়ন, উচ্চতর ও আধুনিক প্রশিক্ষণের জন্য ময়মনসিংহের ত্রিশালে নির্মিত হবে একটি মাল্টি স্পোর্টস অলিম্পিক কমপ্লেক্স। এটি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এর স্বপ্নের একটি প্রকল্প। ১৭৩ একর জায়গায় এটি নির্মাণের জন্য প্রাথমিকভাবে ৪০০ কোটি টাকার বাজেট অনুমোদন করা হয়েছে।

প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুনে শুরুর পরিকল্পনা করা হয়েছে। যেখানে থাকবে বিভিন্ন খেলার অনুশীলন, খেলার ব্যবস্থা ও খেলোয়াড়দের আবাসন সুবিধা। ভবিষ্যতে আন্তর্জাতিক গেমস আয়োজনের সক্ষমতার চেষ্টায় রয়েছে বাংলাদেশ। প্রকল্পটি বাস্তবায়নে অর্থ সংগ্রহের পথ খুঁজে বের করার দায়িত্ব পড়েছে বিওএ’র দু’সহ-সভাপতি অঞ্জন চৌধুরী ও বশির আহমেদ এর ওপর। তাদের নিয়ে একটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত হয়েছে।

বুধবার (২৩ এপ্রিল) আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে সেনাপ্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়। এই সভায় সেনাপ্রধানের স্বপ্নের প্রকল্প অলিম্পিক কমপ্লেক্স চূড়ান্ত অনুমোদন পেয়েছে। এ সময় বিওএ মহাসচিব সৈয়দ শাহেদ রেজাসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর বলেন, ‘বিওএ সভাপতি মহোদয় একটি আইডিয়া ডেভেলপ করেছেন। সেই হিসেবে আজকের সভায় এটি আলোচনা হয়েছে। ১৭৩.৫৯ একর জমি সেনাবাহিনীর আওতায় রয়েছে। সেটিকে সেনপ্রধান নিতে চাচ্ছেন। আজকে বোর্ড সভায় সিদ্ধান্ত হয়েছে। তাঁর নির্দেশনা অনুযায়ী আমরা এটিতে ফোকাস করবো।’

  • ৪০০ কোটি টাকার বাজেট অনুমোদন
  • ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুনে শুরুর পরিকল্পনা
  • অর্থ সংগ্রহের পথ খুঁজে বের করার দায়িত্বে বিওএ’র দু’সহ-সভাপতি

তিনি জানান, আমাদের দেশের বিভিন্ন ফেডারেশনের টিমগুলো যারা আছে তারা সেখানে যেন প্র্যাকটিস করতে পারে, টুর্নামেন্ট করতে পারে এবং যাতে করে আমরা ইন্টারন্যাশনাল গেমগুলোকে এখানে কনভার্ট করতে পারি সেজন্যই এটি বাস্তবায়ন করা হবে।

চার মাসের মধ্যে তিনটি আন্তর্জাতিক ইভেন্ট, ৫০টি ডিসিপ্লিনে লড়বে বাংলাদেশ
চার মাসের মধ্যে তিনটি আন্তর্জাতিক ইভেন্ট এশিয়ান ইয়ুথ, ইসলামিক সলিডারিটি ও সাউথ এশিয়ান গেমস হতে যাচ্ছে। তিন গেমসকে সামনে রেখে সব মিলিয়ে ৫০টি ডিসিপ্লিনে লড়বে বাংলাদেশ। এছাড়া তিন গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশনও নির্বাচিত করা হয়েছে বিওএ’র কার্যনির্বাহী কমিটির সভায়। এর মধ্যে বাংলাদেশের সাফল্য বেশি সাউথ এশিয়ান (এসএ) গেমসেই। নেপাল এসএ গেমসে ১৯টি স্বর্ণজয়ই লাল সবুজের নতুন ইতিহাস। সেবার ২৫টি ডিসিপ্লিনে অংশ নিলেও আগামী ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানে অনুষ্ঠেয় গেমসে ২৬টিতে অংশ নেবে বাংলাদেশ।

বাড়তি ডিসিপ্লিনটি হলো বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার। এই গেমসের শেফ দ্য মিশন করা হয়েছে বিওএর সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সিরাজউদ্দিন মো. আলমগীরকে। এই গেমসের আর্চারি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বাস্কেটবল, বক্সিং, ক্রিকেট, ফেন্সিং, ফুটবল, গলফ, হ্যান্ডবল, হকি, জুডো, কাবাডি, কারাতে, শুটিং, স্কোয়াশ, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, টেনিস, ভলিবল, ভারোত্তোলন, কুস্তি, উশু, রাগবি এবং বিলিয়ার্ড অ্যান্ড স্নুকার।

আগামী ২২ থেকে ৩১ অক্টোবর বাহরাইনে অনুষ্ঠিত হবে এশিয়ান ইয়ুথ গেমস। এই আসরে ১৩টি ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ। বাহরাইনে লাল সবুজের কন্টিনজেন্টের শেফ দ্য মিশন নির্বাচিত করা হয়েছে বিওএর সদস্য ব্রিগেডিয়ার জেনারেল মো. হুমায়ুন কবিরকে। এশিয়ান ইয়ুথ গেমসের অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, বক্সিং, বাস্কেটবল (থ্রি নট থ্রি), গলফ, জুডো, সাঁতার, টেবিল টেনিস, তায়কোয়ান্দো, ভারোত্তোলন, কুস্তি, কাবাডি ও সাইক্লিং ডিসিপ্লিনে অংশ নেবে বাংলাদেশ।

৭ থেকে ২১ নভেম্বর সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত হবে ইসলামিক সলিডারিটি গেমস। অ্যাথলেটিকস, ফেন্সিং, কারাতে, সাঁতার, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি, উশু, বাস্কেটবল (থ্রি নট থ্রি), জুডো ও তায়কোয়ান্দো। এই গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের শেফ দ্য মিশন করা হয়েছে অ্যাথলেটিকস ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরীকে।

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ বি এম শেফাউল কবীর গণমাধ্যমের সঙ্গে আলাপে বলেন, ‘এশিয়ান ইয়ুথ গেমসে আমরা ১২টি ডিসিপ্লিনের শর্ট লিস্ট করেছি। কতজন খেলোয়াড় যাবে এটি পরবর্তীতে নির্ধারণ করবো। সাউথ এশিয়া গেমস যেটি পাকিস্তানে হওয়ার কথা রয়েছে সেখানে আমরা ২৬টি টিম পাঠাবো। বিওএ’র গঠনতন্ত্র সংশোধনের কাজ শেষ হলেও চূড়ান্ত হবে নির্বাহী কমিটির বিশেষ সভায়। এই বিষয়ে এদিন বিস্তারিত আলোচনা হয়েছে।’

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিওএ’র সভার মূল কার্যক্রম শুরুর আগে গত বছরের ৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ২২ এপ্রিল পর্যন্ত মৃত্যুবরণ করা ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং ক্রীড়া পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিওএ সভাপতি জেনারেল ওয়াকার-উজ-জামান বিওএ’র সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য সকল ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সভায় গত বছরের ৭ ডিসেম্বরে অনুষ্ঠিত বিওএ’র কার্যনিবাহী কমিটির ০৩/২০২৪ সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।

কালের আলো/এমএএএমকে

পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০৫ অপরাহ্ণ
পাঁচ বিভাগে বেশি বৃষ্টি, কোথাও হতে পারে ভারী বর্ষণ

দেশের পাঁচটি বিভাগে তুলনামূলক বেশি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণেরও সম্ভাবনা রয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ ছত্তিশগড় ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

সোমবারের পূর্বাভাস

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

এদিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পরবর্তী দিনগুলোতে বৃষ্টির প্রবণতা

সোমবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায়ও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

গুলশানে আ.লীগের নিষিদ্ধ মিছিল: আরও ৪০ জন আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
গুলশানে আ.লীগের নিষিদ্ধ মিছিল: আরও ৪০ জন আটক

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে অভিযান চালিয়ে আরও ৪০ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।

ডিএমপি জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে গুলশান এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে শুক্রবার গুলশান এলাকায় অভিযান চালিয়ে একই মিছিলে সরাসরি অংশ নেওয়ার অভিযোগে আরও ৩২ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এ নিয়ে গুলশানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলকে কেন্দ্র করে দুই দফায় মোট ৭২ জনকে গ্রেপ্তার করা হলো।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

‘বিদেশে কিছু পেলে শুধু ১০% দিয়েন’—দুদকের অভিযোগে আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
‘বিদেশে কিছু পেলে শুধু ১০% দিয়েন’—দুদকের অভিযোগে আসিফ মাহমুদ

সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক এবং ঢাকা ওয়াসা, এলজিইডি ও গাজীপুর সিটি করপোরেশনে কর্মকর্তা নিয়োগে মোট ১৮৭ কোটি টাকা লেনদেনের অভিযোগও করা হয়েছে তার বিরুদ্ধে।

দুদকের অভিযোগে আরও বলা হয়েছে, ৩৬ জন জেলা প্রশাসক (ডিসি) পদায়নে ২ কোটি থেকে ১০ কোটি টাকা পর্যন্ত লেনদেন, বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও টেন্ডারে কমিশন নেওয়া এবং নিয়োগ, বদলি ও পদোন্নতিতে অনিয়মের ঘটনা ঘটেছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এসব অভিযোগের খবর গণমাধ্যমে প্রকাশের পর নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ।

এক পোস্টে তিনি লিখেছেন, ‘অনুসন্ধানে বিদেশে কিছু পেলে আমাকে শুধু ১০% দিয়েন, চলতে কষ্ট হচ্ছে।’

তার এই মন্তব্যের মধ্য দিয়ে দুদকের অভিযোগকে ব্যঙ্গাত্মকভাবে প্রত্যাখ্যান করেছেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

কালের আলো/এসকে/এমএসআইপি