খুঁজুন
                               
, ,
           

মেয়ের মা হলেন বুবলী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ৫:১৫ অপরাহ্ণ
মেয়ের মা হলেন বুবলী

পুত্র বীরের পর এবার কন্যা সন্তানের মা হলেন চিত্রনায়িকা শবনম বুবলী। বিষয়টি এক স্ট্যাটাসে জানালেন নায়িকা নিজেই।

শুক্রবার (৫ জুন) দুপুরে দেওয়া এক পোস্টে সুখরটি জানিয়ে বুবলী লেখেন, আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে।

তিনি আরও লেখেন, এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভ কামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।

অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৮ সালের ২০ জুলাই শবনম বুবলীকে বিয়ে করেন শাকিব খান। পরে ২০২০ সালের ২১ মার্চ যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয়।

২০২২ সালে সন্তান ও বিয়ের বিষয়টি প্রকাশ্যে আনেন এই দুই তারকা।

কালের আলো/এসআর/এএএন 

চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র: ক্যারল ফেয়ার

কালের আলো ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:৪০ অপরাহ্ণ
চীনের সঙ্গে সম্পর্কের বিষয়ে বাংলাদেশকে থামাতে পারবে না যুক্তরাষ্ট্র: ক্যারল ফেয়ার

চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থামাতে পারবে না বলে মন্তব্য করেছেন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যারল ক্রিস্টাইন ফেয়ার।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত ‘পঞ্চম বে অব বেঙ্গল কনভারসেশন’-এর একটি সেশনে প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ক্যারল ফেয়ার বলেন, বাংলাদেশকে ঘিরে বড় শক্তিগুলোর স্বার্থে ভারসাম্যহীনতা রয়েছে। বাংলাদেশ নিয়ে চীন বা ভারতের যে পরিমাণ আগ্রহ রয়েছে, যুক্তরাষ্ট্রের তেমন আগ্রহ নেই। এর অন্যতম কারণ দেশগুলোর নিজেদের মধ্যকার প্রতিযোগিতা।

তিনি বলেন, বাংলাদেশে বিনিয়োগের জন্য চীনের কাছে যে পরিমাণ সম্পদ রয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে তা নেই। ফলে বাংলাদেশকে ঘিরে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বড় ধরনের প্রতিযোগিতা চলছে—এমন ধারণার সঙ্গে তিনি একমত নন।

চীনের সঙ্গে বাংলাদেশের নতুন কোনো নিরাপত্তা চুক্তি বা সম্পর্ক জোরদারের উদ্যোগ যুক্তরাষ্ট্র বাধাগ্রস্ত করতে পারবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষে বাংলাদেশকে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন থেকে থামানো সম্ভব নয়। বাংলাদেশ তার নিজস্ব স্বার্থের জন্য যেটিকে ভালো মনে করবে, সেটিই করবে। তবে দুই দেশের মধ্যে মৌলিক অর্থনৈতিক সম্পর্ক রয়েছে এবং ভবিষ্যতেও তা থাকবে।

‘নতুন করে গড়ে ওঠা এক বিশ্বে ক্ষমতা, প্রযুক্তি ও আস্থার পথচলা’ স্লোগানে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে শতাধিক দেশের প্রায় ২০০ জন বক্তা, ৩০০ প্রতিনিধি ও এক হাজারের বেশি অংশগ্রহণকারী যোগ দিয়েছেন।

সম্মেলনে সাবেক রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক, গবেষক, সাংবাদিক, ব্যবসায়ী, নিরাপত্তা বিশেষজ্ঞ, নাগরিক সমাজের প্রতিনিধি, উদ্ভাবক ও তরুণ নেতৃত্ব অংশ নিয়েছেন। সম্মেলনটি আগামী ৫ অক্টোবর শেষ হবে।

কালের আলো/এএইচ/এমএসআইপি 

১৬ ক্যাটাগরিতে যারা পাচ্ছেন ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’

ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:৩৮ অপরাহ্ণ
১৬ ক্যাটাগরিতে যারা পাচ্ছেন ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’

দেশের পর্যটন খাতে অবদানের স্বীকৃতি হিসেবে শনিবার (৩ অক্টোবর) দেওয়া হবে ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’। এ বছর ১৬টি ক্যাটাগরিতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন উদ্যোগকে এ পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

দেশের পর্যটনশিল্পের টেকসই উন্নয়ন, সেবার মানোন্নয়ন, উদ্ভাবন, ডিজিটাল পর্যটনের প্রসার, স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করার লক্ষ্যেই এ পুরস্কারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানিয়েছে, বিভিন্ন ক্যাটাগরিতে পাওয়া মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর জুরিবোর্ড বিজয়ীদের নির্বাচন করেছে।

আজ পুরস্কার প্রদান

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে আজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বেলা আড়াইটায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

যাঁরা পাচ্ছেন পুরস্কার

বর্ষসেরা টেকসই পর্যটন উদ্যোগ হিসেবে নির্বাচিত হয়েছে শাখাওয়াত’স সিক্স কন্ট্রোল পয়েন্ট ফর ফুড কস্ট অপটিমাইজেশন। বর্ষসেরা পাঁচ তারকা হোটেল ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে ইন্টারকন্টিনেন্টাল ঢাকা। চার তারকা হোটেল হিসেবে নির্বাচিত হয়েছে হোটেল আগ্রাবাদ এবং তিন তারকা হোটেল ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে হানসা-এ প্রিমিয়াম রেসিডেন্স বাই ইউএইচপিএলসি। বর্ষসেরা ইনবাউন্ড ট্যুর অপারেটর নির্বাচিত হয়েছে দ্য বেঙ্গল ট্যুরস লিমিটেড। আর বর্ষসেরা ডোমেস্টিক ট্যুর অপারেটর হিসেবে পুরস্কার পাচ্ছে শেয়ারট্রিপ লিমিটেড।

বর্ষসেরা বিনোদন পার্ক ক্যাটাগরিতে নির্বাচিত হয়েছে ফ্যান্টাসি কিংডম কমপ্লেক্স। বর্ষসেরা তরুণ পর্যটন উদ্যোক্তা হিসেবে পুরস্কার পাচ্ছেন বাংলাদেশ ইকো অ্যাডভেঞ্চারের মেহেদী হাসান।বর্ষসেরা হোমস্টে পুরস্কার পাচ্ছে চারুবালা হোমস্টে অ্যান্ড ট্যুরস। আর বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে নির্বাচিত হয়েছেন আবু মোহাম্মদ সালাহউদ্দিন (সুমন)।

বর্ষসেরা পর্যটন প্রযুক্তিবিষয়ক উদ্যোগ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে বিডি টিকেটস। বর্ষসেরা পর্যটন নারী উদ্যোক্তা হিসেবে নির্বাচিত হয়েছেন নুরানী শারমিন আফরোজ।বর্ষসেরা ট্যুরিস্ট ভেসেল হিসেবে পুরস্কার পাচ্ছে এমভি মালঙ্গী। বর্ষসেরা ট্যুর গাইড নির্বাচিত হয়েছেন মো. সারোয়ার জাহান।এ ছাড়া বর্ষসেরা মাইস উদ্যোগ ক্যাটাগরিতে পুরস্কার পাচ্ছে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড। বর্ষসেরা পর্যটন সাংবাদিকতা পুরস্কার পাচ্ছেন মো. নাঈম উল ইসলাম।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ড জানিয়েছে, দেশের পর্যটন খাতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে উৎসাহিত করা এবং এ খাতে উৎকর্ষের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যেই প্রতি বছর ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার’ দেওয়া হচ্ছে।

কালের আলো/এসএ

নিউইয়র্কে ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৩:৫৯ অপরাহ্ণ
নিউইয়র্কে ট্রাম্পের নৈশভোজের ছবি প্রকাশ করলেন তারেক রহমান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেওয়া নৈশভোজে অংশ নেওয়ার ছবি শেয়ার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (৩ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি প্রকাশ করেন তিনি। ছবিটি গত ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আয়োজিত ওই নৈশভোজের।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে জড়ো হওয়া বিশ্বনেতা ও তাঁদের জীবনসঙ্গীদের সম্মানে নৈশভোজটির আয়োজন করেন ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে অনুষ্ঠিত নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী ডা. জুবাইদা রহমানও অংশ নেন।

জাতিসংঘের সদস্যদেশগুলোর রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাঁদের জীবনসঙ্গীরা নৈশভোজে উপস্থিত ছিলেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানে ১৪৫টি দেশের নেতা ও তাঁদের জীবনসঙ্গীরা অংশ নেন।

এর আগে একই দিন সকালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের দেওয়া প্রাতরাশেও প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান অংশ নেন।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হয়ে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চলে।

কালের আলো/এএইচ/এমএসআইপি