খুঁজুন
                               
, ,
           

ফিওরেন্তিনায় ধারে যাচ্ছেন রিয়ালের তরুণ আর্জেন্টাইন তারকা মাস্তানতুয়োনো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ণ
ফিওরেন্তিনায় ধারে যাচ্ছেন রিয়ালের তরুণ আর্জেন্টাইন তারকা মাস্তানতুয়োনো

তরুণ আর্জেন্টাইন প্রতিভা ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোকে ধারে ইতালিয়ান ক্লাব ফিওরেন্তিনায় পাঠাতে সম্মত হয়েছে রিয়াল মাদ্রিদ। দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর তথ্য অনুযায়ী, দুই পক্ষের মধ্যে চূড়ান্ত সমঝোতা সম্পন্ন হয়েছে।

চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত ফ্লোরেন্সের ক্লাবটিতে থাকবেন ১৮ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর আবারও সান্তিয়াগো বার্নাবেউয়ে ফেরার কথা রয়েছে তার।

মাস্তানতুয়োনোর জন্য এটি ক্যারিয়ারের নতুন এক অধ্যায়। গত গ্রীষ্মে আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট থেকে বড় অঙ্কের ট্রান্সফার ফিতে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন তিনি। তবে ফিওরেন্তিনার সঙ্গে ধারের চুক্তিতে তাকে স্থায়ীভাবে কিনে নেওয়ার কোনো সুযোগ রাখেনি রিয়াল।

রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের পরিকল্পনা, ভবিষ্যতের এই প্রতিভাবান ফুটবলারকে দীর্ঘমেয়াদে ক্লাবের অংশ হিসেবেই ধরে রাখা।

২০০৭ সালের ১৪ আগস্ট আর্জেন্টিনার আজুলে জন্ম নেওয়া মাস্তানতুয়োনো বাঁ পায়ের ড্রিবলিং, দূরপাল্লার শট এবং আক্রমণভাগের বিভিন্ন পজিশনে খেলার দক্ষতার জন্য পরিচিত। রিভার প্লেট থেকে তাকে দলে ভেড়াতে রিয়াল মাদ্রিদ ৬৩.২ মিলিয়ন ইউরো খরচ করেছে বলে জানা যায়। তাকে দলে নিতে প্যারিস সেইন্ট-জার্মেইসহ (পিএসজি) ইউরোপের বেশ কয়েকটি বড় ক্লাব আগ্রহী ছিল।

রিয়ালের জার্সিতে প্রথম মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রায় ৩৫ ম্যাচে মাঠে নামেন মাস্তানতুয়োনো। এ সময়ে তিনটি গোল ও একটি অ্যাসিস্ট করেন তিনি।

তবে তার বয়স ও নিয়মিত খেলার প্রয়োজন বিবেচনা করে রিয়াল তাকে ধারে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। ক্লাবটির লক্ষ্য, ইউরোপের শীর্ষ পর্যায়ের ফুটবলে পর্যাপ্ত অভিজ্ঞতা অর্জনের সুযোগ দেওয়া।

মাস্তানতুয়োনোর ইতালিয়ান নাগরিকত্ব থাকায় ফিওরেন্তিনার জন্য বিদেশি খেলোয়াড় নিবন্ধনের ক্ষেত্রেও বাড়তি জটিলতা থাকছে না।

নতুন কোচ ফাবিও গ্রোসোর অধীনে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে থাকা ফিওরেন্তিনা এই আর্জেন্টাইন তরুণকে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে। সৌদি প্রো লিগ কিংবা রিভার প্লেটে ফেরার সম্ভাবনা থাকলেও রিয়াল মাদ্রিদ চেয়েছে তিনি ইউরোপের প্রতিযোগিতামূলক লিগেই নিজের উন্নতি চালিয়ে যান।

কালের আলো/এসএ

ইয়েমেনে হুতিদের হামলায় ৫৮ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ২:১৬ পূর্বাহ্ণ
ইয়েমেনে হুতিদের হামলায় ৫৮ সেনা নিহত

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইয়েমেনে অন্তত ৫৮ সেনা সদস্য নিহত হয়েছেন। সামরিক সূত্রের বরাত দিয়ে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গত চার বছরের মধ্যে দেশটিতে এক দিনে এটিই সবচেয়ে প্রাণঘাতী হামলার ঘটনা।

স্থানীয় সময় বৃহস্পতিবার মারিব প্রদেশের আল-রুওয়াইক এবং সৌদি সীমান্তসংলগ্ন হাদ্রামাউত প্রদেশের আল-আবর ও আল-ওয়াদিয়া এলাকার সামরিক ঘাঁটিগুলোতে একযোগে হামলা চালানো হয়। ইয়েমেনের সামরিক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, মারিবের একটি সেনা ক্যাম্পে সকালের সমাবেশ চলাকালে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৪৫ সেনা নিহত হন।

হুতি গোষ্ঠী দাবি করেছে, ‘সৌদি-সমর্থিত সামরিক শক্তি বৃদ্ধি’র জবাব হিসেবেই এই হামলা চালানো হয়েছে।

গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, সরকারি বাহিনীর সামরিক অবস্থান লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

হামলার লক্ষ্যবস্তু হিসেবে তিনি আল-রুওয়াইক, আল-থানিয়াহ ও আল-আবর এলাকার নাম উল্লেখ করেন।

তিনি আরও বলেন, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে তা মোকাবিলার জন্য হুতি বাহিনী প্রস্তুত রয়েছে।

এদিকে, সংঘাতের প্রভাব সৌদি আরবেও ছড়িয়ে পড়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় হুতিদের হামলায় অন্তত ১১ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন বলে সৌদি কর্মকর্তারা জানিয়েছেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনার পাশাপাশি ইয়েমেনের চলমান সংঘাতও নতুন করে তীব্র হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

কালের আলো/জেএন/এমএসআইপি 

পল্লবীতে সন্ত্রাসীর গুলিতে মাদক কারবারি আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ণ
পল্লবীতে সন্ত্রাসীর গুলিতে মাদক কারবারি আহত

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে ‘আলমগীর’ নামে এক চিহ্নিত মাদক কারবারি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকেল পৌনে পাঁচটার দিকে মিরপুরের মিল্লাত ক্যাম্প এলাকায় ওই ঘটনা ঘটে বলে জানা যায়।

এ বিষয়ে পল্লবী থানার ওসি হাসান বসির বলেন, ‘ঘটনা সঠিক। গুলিতে আলমগীর নামে একজন আহত হয়েছেন। তবে আমরা ঘটনাস্থলে এসে তাকে পাইনি। তিনি হাসপাতালে চিকিৎসা নিতে গেছেন।’

তবে কে বা কারা গুলি করেছে তা তিনি জানাতে পারেনি। আলমগীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন বলেও জানান ওসি।স্থানীয় সূত্র জানায়, কয়েকজন মিলে মিল্লাত ক্যাম্পে এসে আলমগীরকে প্রকাশ্যে গুলি করে পালানোর চেষ্টা করেন।

এসময় মোটরসাইকেলটি আটকও করা হয়। কিন্তু পরে এলাকাবাসী ভয় পেয়ে তাদের ছেড়ে দেন। এরপর তাদের একজন পুলিশে খবর দিলে সেখানে ‍পুলিশ আসে। কিন্তু কাউকে আটক করতে পারেনি।

জানা গেছে, গুলিতে আহত হওয়া আলমগীর ‍পুরান ঢাকার একজন চিহ্নিত মাদক কারবারি।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি

ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস আমদানি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ
ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস আমদানি

বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল আমদানি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যায় চালানটি বন্দর থেকে খালাস করে কঠোর নিরাপত্তার মধ্যে যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়।

বন্দর সূত্রে জানা গেছে, ভারতের নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেড ১৪৫টি কাঠের বাক্সে করে টিয়ার গ্যাস শেলের চালানটি বাংলাদেশে পাঠায়। চালানটির আমদানিকারক প্রতিষ্ঠান সিনসিয়ার ইন্টারন্যাশনাল।

খালাস শেষে ঢাকা মেট্রো-ন-১৯-৩৭৫৩ নম্বরের একটি কাভার্ড ভ্যানে করে চালানটি যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়। সেখানে সংরক্ষণের পর আগামী ৯ আগস্ট ঢাকার উদ্দেশে পাঠানোর কথা রয়েছে।

বেনাপোল স্থলবন্দরের উপপরিচালক রুহুল আমিন বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবহারের জন্য ভারত থেকে ২ দশমিক ৩ মেট্রিক টন টিয়ার গ্যাস শেল বেনাপোল বন্দরে এসেছে। বন্দরে পৌঁছানোর পর প্রয়োজনীয় শুল্ক ও আনুষ্ঠানিকতা দ্রুত সম্পন্ন করে চালানটি খালাস দেওয়া হয়েছে। এটি যশোর ক্যান্টনমেন্টে পাঠানো হয়েছে। আগামী ৯ আগস্ট সেখান থেকে ঢাকায় নেওয়া হবে।

তিনি বলেন, রোববার চালানটি গাজীপুরের রাজেন্দ্রপুরে বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় (বিওএফ) পাঠানো হবে।

চালানটির নিরাপত্তায় বেনাপোল বন্দর থেকে শার্শা পর্যন্ত বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করেন। পরে শার্শা থেকে যশোর সেনানিবাস পর্যন্ত নিরাপত্তার দায়িত্ব নেয় বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি