খুঁজুন
                               
, ,
           
দীর্ঘ অপেক্ষার পর পর্যটকদের জন্য খুলল চার পাহাড়ি পর্যটনকেন্দ্র

বান্দরবন প্রতিবদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ১:৫৯ পূর্বাহ্ণ
দীর্ঘ অপেক্ষার পর পর্যটকদের জন্য খুলল চার পাহাড়ি পর্যটনকেন্দ্র

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকার তিন্দু-নাফাকুমসহ চারটি গুরুত্বপূর্ণ পর্যটনকেন্দ্র সর্বসাধারণের জন্য খুলে দিয়েছে জেলা প্রশাসন। এতে দীর্ঘদিন পর এসব এলাকায় পর্যটকদের ভ্রমণের সুযোগ তৈরি হয়েছে।

জেলা প্রশাসনের গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ আগস্ট অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সর্বসম্মতিক্রমে বান্দরবান পার্বত্য জেলার নির্ধারিত কয়েকটি সড়ক ও পর্যটন এলাকা সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

খোলা পর্যটন এলাকাগুলোর মধ্যে রয়েছে থানচি উপজেলার তমাতুঙ্গী থেকে ২৪ কিলোমিটার তিন্দু পর্যন্ত সড়ক ও পর্যটন এলাকা এবং তিন্দুমুখ থেকে নাফাকুম পর্যন্ত সড়ক ও পর্যটন এলাকা। এছাড়া রুমা উপজেলার কেওক্রাডং পর্বত থেকে সুংসুংপাড়া পর্যন্ত এলাকা ও রিজুক ঝরনাও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।

তবে এসব এলাকায় ভ্রমণের ক্ষেত্রে পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দিয়েছে প্রশাসন। গণবিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সড়ক ও এলাকায় নিরাপত্তা-সংক্রান্ত সব ধরনের বিধিনিষেধ ও নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল ফয়সাল জানান, জনস্বার্থে উপজেলার পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। পর্যটকদের নিরাপত্তা ও সার্বিক বিষয় বিবেচনায় রেখে পর্যটনকেন্দ্রগুলো পরিচালনা করা হবে।

দীর্ঘদিন পর পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়ায় স্থানীয় পর্যটন ব্যবসায়ী, গাইড, নৌকার মাঝি ও সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি ফিরেছে। পর্যটকদের আনাগোনা বাড়লে থানচি ও রুমার পর্যটননির্ভর অর্থনীতিও আরও চাঙা হবে বলে আশা করছেন স্থানীয়রা।

এর আগে টানা কয়েকদিনের অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যা পরিস্থিতির কারণে পর্যটক এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা বিবেচনা করে গত ৭ জুলাই থেকে তিন্দু-নাফাকুম পর্যটন রুট বন্ধ করে দিয়েছিল বান্দরবান জেলা প্রশাসন।

কালের আলো/এএইচ/এমএসআইপি

শাহজালালে সোনা পাচারের অভিযোগে বিমানকর্মীসহ আটক ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
শাহজালালে সোনা পাচারের অভিযোগে বিমানকর্মীসহ আটক ২

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের সোনার বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের এয়ারপোর্ট ইউনিট। পরে ওই কর্মীর দেওয়া তথ্যের ভিত্তিতে আরও এক যাত্রীকে আটক করা হয়।

শুক্রবার (২ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

কাস্টমস সূত্র জানায়, বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে এভসেক ও অন্যান্য গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী ওবায়দুর রহমানের ওপর বিশেষ নজরদারি চালানো হয়।

পরে তার দেহ তল্লাশি করে শার্টের পকেট ও কোমরের বেল্টে বিশেষভাবে টিস্যুতে মোড়ানো অবস্থায় ৯টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সোনার মোট ওজন ১ কেজি ৫ গ্রাম। এর আনুমানিক বাজারমূল্য ২ কোটি ১০ লাখ টাকা।

আটক ওবায়দুর রহমানকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে ঘটনায় সম্পৃক্ত সন্দেহে আরও এক যাত্রীকে আটক করা হয়।

এনবিআর জানিয়েছে, উদ্ধার করা সোনা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন-২০২৩ এবং সংশ্লিষ্ট অন্যান্য আইনের বিধান অনুযায়ী পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

কালের আলো/ডিএইচ/এমএসআইপি 

আইএলটি২০ পঞ্চম আসরের খেলোয়াড় নিলামে নতুন ইতিহাস ফারুকির

ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:২০ অপরাহ্ণ
আইএলটি২০ পঞ্চম আসরের খেলোয়াড় নিলামে নতুন ইতিহাস ফারুকির

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি২০) পঞ্চম আসরের খেলোয়াড় নিলামে নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত নিলামে ৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে তাকে দলে ভিড়িয়েছে এমআই এমিরেটস।

আইএলটি২০ নিলামের ইতিহাসে এটিই এখন পর্যন্ত সর্বোচ্চ মূল্যের চুক্তি। এর মাধ্যমে আগের রেকর্ডটি ভেঙে দিয়েছেন ফারুকি। এর আগে ২ লাখ ৬০ হাজার ডলারে বিক্রি হয়ে সর্বোচ্চ মূল্যের খেলোয়াড় ছিলেন অ্যান্দ্রে ফ্লেচার।

লিভিংস্টোন-গুরবাজ-ডু প্লেসিরও বড় চুক্তি

এবারের নিলামে শুধু ফারুকিই নয়, আগের নিলামমূল্যের রেকর্ড ছাড়িয়ে গেছেন আরও তিন ক্রিকেটার।

ইংল্যান্ডের অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোনকে ৩ লাখ ৫০ হাজার ডলারে দলে নিয়েছে গালফ জায়ান্টস। একই ফ্র্যাঞ্চাইজি রাইট-টু-ম্যাচ (আরটিএম) কার্ড ব্যবহার করে ৩ লাখ ১০ হাজার ডলারে আফগানিস্তানের রহমানউল্লাহ গুরবাজকেও ধরে রেখেছে।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসি ৩ লাখ ডলারে যোগ দিয়েছেন দুবাই ক্যাপিটালসে।

চার পাকিস্তানি তারকা ডেসার্ট ভাইপার্সে

আইএলটি২০-এর বর্তমান চ্যাম্পিয়ন ডেসার্ট ভাইপার্সও নিলামে বড় চমক দেখিয়েছে। পাকিস্তানের চার তারকা ক্রিকেটার বাবর আজম, নাসিম শাহ, ফখর জামান ও শাদাব খানকে দলে নিয়েছে তারা।

চারজনকেই ৮০ হাজার মার্কিন ডলারের ভিত্তিমূল্যে দলে ভিড়িয়েছে ভাইপার্স। এর মাধ্যমে আইএলটি২০-এর পঞ্চম আসরে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন বাবর আজম। অন্যদিকে নাসিম শাহ ও ফখর জামান ফিরছেন তাদের পুরোনো দলে।

ইউএই ক্রিকেটারদেরও বড় দর

নিলামে সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় ক্রিকেটারদের নিয়েও ছিল বেশ আগ্রহ। দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটার হয়েছেন অলরাউন্ডার মুহাম্মদ ওয়াসিম।

আরটিএম কার্ড ব্যবহার করে ২ লাখ ১০ হাজার ডলারে তাকে ধরে রেখেছে এমআই এমিরেটস।

এ ছাড়া আলিশান শারাফুকে ১ লাখ ১০ হাজার ডলারে দলে নিয়েছে আবুধাবি নাইট রাইডার্স। মুহাম্মদ রোহিদ ও আয়ান খান পেয়েছেন ৯৫ হাজার ডলার করে। রোহিদ যোগ দিয়েছেন নাইট রাইডার্সে, আর আয়ান খান নাম লিখিয়েছেন দুবাই ক্যাপিটালসে।

এবারের নিলামে ফারুকির রেকর্ডমূল্যের চুক্তির পাশাপাশি আন্তর্জাতিক তারকাদের বড় অঙ্কে দলে ভেড়ানো এবং স্থানীয় ক্রিকেটারদের প্রতি ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ—সব মিলিয়ে আইএলটি২০-এর পঞ্চম আসরের দল গঠনে দেখা গেছে বেশ জমজমাট লড়াই।

কালের আলো/এসএ

মানুষের প্রেমে ঝামেলা, রোবটেই মন মাহির!

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:১০ অপরাহ্ণ
মানুষের প্রেমে ঝামেলা, রোবটেই মন মাহির!

মানুষের প্রেমে নানা ঝামেলা ও জটিলতার কথা উল্লেখ করে এবার রোবটের প্রতি আগ্রহ প্রকাশ করেছেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সামিরা খান মাহি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি রোবটের ভিডিও শেয়ার করে দেওয়া তার একটি পোস্ট ঘিরে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও নানা আলোচনা।

ফেসবুক পোস্টে মাহি লিখেছেন, ‘মানুষের প্রেমে যখন এত ঝামেলা, তখন রোবটের দিকেই একটু মন দেওয়া যাক।’

পোস্ট ঘিরে ভক্তদের কৌতূহল

মাহির ছোট্ট ও রসিকতাপূর্ণ এই মন্তব্যটি প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কাড়ে। তবে তিনি কথাটি নিছক মজার ছলে বলেছেন, নাকি এর পেছনে কোনো বিশেষ ইঙ্গিত রয়েছে—তা স্পষ্ট করেননি।

পোস্টে কোনো নির্দিষ্ট ব্যক্তি বা নিজের কোনো সম্পর্কের কথাও উল্লেখ করেননি এই অভিনেত্রী। ফলে মাহির এমন মন্তব্যের কারণ নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা জল্পনা।

মন্তব্যের বন্যায় মজার আবহ

মাহির পোস্টের কমেন্ট বক্সেও দেখা গেছে ভক্তদের নানা মজার প্রতিক্রিয়া। একজন লিখেছেন, ‘রোবট ঠিক আছে, অন্তত চিট করবে না।’ আরেকজন মন্তব্য করেছেন, ‘রোবট ঠিক আছে, অন্তত বেইমানি করবে না।’

নেটিজেনদের এমন সব মন্তব্যে পোস্টটির কমেন্ট বক্সে তৈরি হয়েছে বেশ হাস্যরসাত্মক পরিবেশ।

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমেও সক্রিয় মাহি

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় সামিরা খান মাহি। নিজের নানা অনুভূতি, ভাবনা ও কাজের খবর নিয়মিতই অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

২০১৪ সালে একটি রিয়ালিটি শোর মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন মাহি। পরে ‘তরুণ তুর্কী’ ধারাবাহিক নাটকের মাধ্যমে অভিনয়ে পা রাখেন। এরপর ‘পারিবারিক গোলযোগ’, ‘নীড় খোঁজে গাঙচিল’, ‘লাইফ ইন এ মেট্রো’, ‘শুভ্রার ওয়্যারড্রব’, ‘আকাশ বাড়িয়ে দাও’, ‘ম্যাচিং ব্রাদার’ ও ‘এক পা দু’পা’সহ বিভিন্ন নাটক ও ওয়েব নাটকে অভিনয় করে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি।

তবে রোবট নিয়ে মাহির সাম্প্রতিক এই মন্তব্য যে নিছক রসিকতা, নাকি এর পেছনে অন্য কোনো গল্প রয়েছে—সে বিষয়ে এখনো কিছু জানাননি অভিনেত্রী।