চল্লিশের জয়া যেন ১৮!
অভিনয়গুণে দর্শকের মন জয় করার পাশাপাশি রূপ ও লাবণ্যে দুই বাংলার দর্শকদের মুগ্ধ করে চলেছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। বয়সের হিসাব যেন তাঁর কাছে নিতান্তই তুচ্ছ। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নতুন কয়েকটি স্থিরচিত্রে আবারও মুগ্ধতা ছড়িয়েছেন এই অভিনেত্রী।
স্নিগ্ধ গোলাপি পোশাকে, মুখে মিষ্টি হাসি—নতুন ছবিগুলোতে বেশ ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন জয়া। ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনে অবশ্য সেই হাসির পেছনের একটি মজার বিষয়ও তুলে ধরেছেন তিনি।

ছবিগুলোর ক্যাপশনে জয়া লিখেছেন, ‘আ স্মাইল আই ডিডন্ট প্ল্যান’। অর্থাৎ, যে হাসির জন্য কোনো পরিকল্পনাই ছিল না।
অভিনেত্রীর এমন কথার সঙ্গে একমত পোষণ করেছেন এক ভক্ত। মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘ঠিকই বলেছেন, হাসতে অন্তত প্ল্যান করতে হয় না।’

জয়ার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি আর মিষ্টি হাসি অনুরাগীদের নজর কেড়েছে। তবে ছবিগুলো ঘিরে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে তাঁর চিরসবুজ রূপ নিয়ে।
নেটিজেনদের একাংশের মন্তব্য, ‘চল্লিশের জয়া যেন ১৮তে নেমে এসেছেন।’ কেউ কেউ আবার তাঁকে ‘তিন প্রজন্মের ক্রাশ’ বলেও অভিহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই নিজের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন জয়া। কখনো নতুন সাজে, কখনো ব্যক্তিজীবনের টুকরো গল্প নিয়ে হাজির হন তিনি। অভিনয়জগতের ব্যস্ততার ফাঁকে বাড়ির বাগান পরিচর্যা ও পোষ্যদের সঙ্গে সময় কাটাতেও দেখা যায় তাঁকে।
অভিনয়েও ব্যস্ত জয়া

ব্যক্তিজীবনের পাশাপাশি অভিনয়েও নিয়মিত কাজ করছেন জয়া আহসান। সম্প্রতি কৌশিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’ সিনেমায় দেখা গেছে তাঁকে। ছবিটি ভারতে মুক্তির পর দর্শক-সমালোচকদের কাছ থেকেও প্রশংসা পেয়েছে।
দুই বাংলার চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে কাজ করছেন জয়া। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিত্ব, সাজসজ্জা ও সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন মুহূর্তও নিয়মিত আলোচনায় আসে।
নতুন ছবিতে তাঁর স্বতঃস্ফূর্ত হাসি ও প্রাণবন্ত উপস্থিতি আবারও ভক্তদের মনোযোগ কেড়েছে। সব মিলিয়ে অভিনয় থেকে ব্যক্তিজীবন—দুই ক্ষেত্রেই নিজের স্বতন্ত্র উপস্থিতি ধরে রেখেছেন এই অভিনেত্রী।
কালের আলো/এসএ


আপনার মতামত লিখুন
Array