স্বাস্থ্যসেবা খাতে অভিজ্ঞদের জন্য ল্যাবএইডে চাকরির সুযোগ
পদের নাম ও সংখ্যা
ল্যাবএইডে সিনিয়র ম্যানেজার—ইন্টারন্যাশনাল মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট (বিডি), হেলথকেয়ার পদে নিয়োগ দেওয়া হবে। তবে এ পদে কতজন কর্মী নেওয়া হবে, তা বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি। এটি পূর্ণকালীন চাকরি।
শিক্ষাগত যোগ্যতা
আবেদন করতে হলে প্রার্থীকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হেলথ ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রিধারী হতে হবে। স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক বিপণন ও ব্যবসা সম্প্রসারণের কাজ পরিচালনার সক্ষমতা থাকতে হবে।
অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা
প্রার্থীর হাসপাতাল বা স্বাস্থ্যসেবা খাতে ৮ থেকে ১০ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষ করে স্বাস্থ্যসেবা বা হাসপাতাল বিপণন, মেডিক্যাল ট্যুরিজম কিংবা ডায়াগনস্টিক সেবা বিপণনে অভিজ্ঞ ব্যক্তিরা আবেদন করতে পারবেন। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হাসপাতালের বিপণন কার্যক্রমে পূর্ব অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সুসম্পর্ক তৈরি, নেটওয়ার্ক গড়ে তোলা এবং ব্যবসায়িক যোগাযোগ বজায় রাখার দক্ষতা থাকতে হবে। আন্তর্জাতিক বাজারের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন, বাজেট তৈরি ও ব্যবসায়িক পূর্বাভাস দেওয়ার সক্ষমতাও প্রয়োজন।
স্বাধীনভাবে কাজ করার পাশাপাশি দল পরিচালনা এবং নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের দক্ষতা থাকতে হবে। সংশ্লিষ্ট খাতে অভিজ্ঞতা ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা এ পদের জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে।
প্রধান দায়িত্বসমূহ
নিয়োগপ্রাপ্ত ব্যক্তির প্রধান দায়িত্ব হবে আন্তর্জাতিক গ্রাহকদের কাছে ল্যাবএইডের চিকিৎসাসেবা, ডায়াগনস্টিক সুবিধা ও বিশেষায়িত চিকিৎসা কার্যক্রমের পরিচিতি বাড়ানো। পাশাপাশি নতুন আন্তর্জাতিক বাজার এবং বিদেশে বসবাসকারী বা চিকিৎসার জন্য বাংলাদেশে আসতে আগ্রহী রোগীদের সম্ভাবনাময় ক্ষেত্র চিহ্নিত করতে হবে।
এ ছাড়া বিদেশি চিকিৎসাপ্রতিষ্ঠান, দূতাবাস, বিমা কোম্পানি, ট্রাভেল এজেন্সি ও রেফারাল অংশীদারদের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব গড়ে তোলা এবং ব্যবসায়িক সম্পর্ক বজায় রাখার দায়িত্ব পালন করতে হবে। এসব কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানের সেবা সম্প্রসারণ ও ব্যবসায়িক সম্ভাবনা বাড়ানো এ পদের অন্যতম লক্ষ্য।
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়া হবে। কর্মস্থল ঢাকা।
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগের বিস্তারিত শর্ত, প্রয়োজনীয় যোগ্যতা ও আবেদনপ্রক্রিয়া জানতে বিডিজবসের এই লিংকে প্রবেশ করা যাবে।
আবেদনের শেষ তারিখ ২৫ অক্টোবর ২০২৬। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হচ্ছে।
কালের আলো/এএইচ/এসএ

আপনার মতামত লিখুন
Array