বাংলাদেশ স্কাউটসে নিয়োগ, ২৩ পদে আবেদন
বাংলাদেশ স্কাউটস রাজস্ব খাতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দুটি পদে মোট ২৩ জনকে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী বাংলাদেশি প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
কোন পদে কত নিয়োগ
সহকারী পরিচালক: ২২ জন
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–০৯)
এই পদে আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে যেকোনো বিষয়ে অন্তত দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি, বিভাগ বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়।
প্রার্থীদের কম্পিউটার পরিচালনায় দক্ষতা এবং স্কাউটিং সম্পর্কে মৌলিক অভিজ্ঞতা থাকতে হবে।
সহকারী প্রোগ্রামার: ১ জন
বেতন: ২২,০০০–৫৩,০৬০ টাকা (গ্রেড–০৯)
এই পদে কম্পিউটারবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বা তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি)-সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি থাকতে হবে। প্রার্থীর স্ট্রাকচার্ড বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে প্রশিক্ষণ ও দক্ষতা থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।
আইটিইই (ITEE) বা সমমানের সার্টিফিকেটধারী এবং স্কাউটিংয়ে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
বয়স ও অন্যান্য শর্ত
উভয় পদেই ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।
সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে।
আবেদন ফি কত
আবেদন ও পরীক্ষার ফি বাবদ সার্ভিস চার্জসহ মোট ৫১৫ টাকা জমা দিতে হবে। রকেট, বিকাশ বা নগদের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে।
যেভাবে আবেদন
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় সনদ, জাতীয় পরিচয়পত্র ও স্থায়ী ঠিকানার সনদ আপলোড করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।
আবেদন শুরু: ২০ আগস্ট ২০২৬, সকাল ১০টা
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৫টা
অনলাইন আবেদন পোর্টাল:
অনলাইনে আবেদন করুন
কালের আলো/এসএ

আপনার মতামত লিখুন
Array