খুঁজুন
                               
, ,
           

স্বাধীনতার আনন্দক্ষণ উদযাপন নৌবাহিনীর, জাহাজ ঘুরে তরুণ-যুবাদের জাগ্রত দেশাত্মবোধ

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ১০:২৭ অপরাহ্ণ
স্বাধীনতার আনন্দক্ষণ উদযাপন নৌবাহিনীর, জাহাজ ঘুরে তরুণ-যুবাদের জাগ্রত দেশাত্মবোধ

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

একাত্তর দেখা হয়নি ওদের। মুক্তিযুদ্ধের স্বপ্ন, সাহস ও স্মৃতি তাই নতুন প্রজন্মের কাছে বড় বেশি আবেগের। আবার দেশের সমুদ্রসীমা রক্ষার অতন্দ্র প্রহরী নৌবাহিনীর জাহাজ দেখতে কেমন এ নিয়েও বর্তমান প্রজন্মের কৌতূহলের শেষ নেই। বিস্ময় জাগানিয়া চোখে তরুণ প্রজন্ম থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অবলোকন করলো বাংলাদেশ নৌবাহিনীর সাতটি জাহাজ। বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, খুলনা, মোংলা, বরিশাল ও চাঁদপুরে এসব জাহাজ জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখে নৌবাহিনী। এই পরিদর্শনের সুযোগ হাতছাড়া না করতেই এসব স্থানে ভিড় করেন তরুণ-যুবকেরা। সঙ্গে ছিলেন তাদের অভিভাবকরাও। প্রত্যেকেই প্রকাশ করেন উচ্ছ্বাস। জাহাজ ঘুরে জাগ্রত করেন দেশাত্মবোধ।

সাগর নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই শিক্ষার্থীদের। সেই সাগরে কত ধরনের জাহাজ ভেসে বেড়ায়। তার মধ্যে ব্যতিক্রম যুদ্ধজাহাজ। অত্যাধুনিক সব যুদ্ধাস্ত্র নিয়ে নৌবাহিনীর সদস্যরা কীভাবে সাগর পাড়ি দেন, কীভাবে বিশ্রাম নেন, কীভাবে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন ইত্যাকার প্রশ্ন তরুণদের মনে। আবার শিশু-কিশোররা কার্টন, চলচ্চিত্র আর খবরে যে যুদ্ধজাহাজ দেখেন তার সঙ্গে মিল খুঁজছিল বাংলাদেশ নৌবাহিনীর এসব জাহাজের। সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে একেকটি দলে ভাগ হয়ে নানা বয়সী মানুষ জাহাজগুলো ঘুরে দেখেন। এ সময় জাহাজের সক্ষমতা, নাবিকদের জীবনযাত্রা ও দায়িত্ব সম্পর্কে তাদের অবহিত করেন নৌবাহিনীর কর্মকর্তারা।

মুগ্ধতার কথা জানিয়ে একাধিক দর্শনার্থী বলেন, ‘প্রতি বছর বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে বাংলাদেশ নৌবাহিনী আমাদের এই সুযোগ করে দেয়। এর মাধ্যমে আমরা নতুন প্রজন্মের মাঝে ভিন্ন অনুভূতির জোগান দিতে পারি। বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামের এই ভূখণ্ড পৃথিবীর শেষ দিন অবধি টিকে থাকুক স্বমহিমায়, এমন প্রত্যাশা আমাদের।’

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, দিবসটি উপলক্ষ্যে চট্টগ্রাম নেভাল জেটিতে বানৌজা সমুদ্র অভিযান, সদর ঘাট ঢাকায় বানৌজা চিত্রা, পাগলা নেভাল জেটি নারায়ণগঞ্জে বানৌজা অতন্দ্র, বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল খুলনায় বানৌজা অপরাজেয়, নেভাল বার্থ দিগরাজে বানৌজা ধলেশ্বরী, মেরিন ওয়ার্কশপ জেটি বরিশালে বানৌজা পদ্মা এবং বিআইডব্লিউটিএ ঘাট চাঁদপুরে বানৌজা শহীদ ফরিদ দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সর্বসাধারণের পরিদর্শনের জন্য উম্মুক্ত রাখা হয়। দিবসটি পালনের অংশ হিসেবে নৌ অঞ্চলসমূহে সকল জাহাজ ও ঘাঁটিতে পতাকা দিয়ে সজ্জিত করা হয়। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত আলোকসজ্জা করা হয়। পাশাপাশি চট্টগ্রামে অবস্থিত মেরিটাইম মিউজিয়াম সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।

বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় জাতির সূর্য সন্তানদের স্মরণ

বাঙালির গৌরবদীপ্ত মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির জীবনে চিরস্মরণীয় ও অনন্যসাধারণ একটি দিন। বাঙালির জীবনে অন্তর্নিহিত শক্তির উৎস গর্ব-অহংকারের দিনটিতে কৃতজ্ঞচিত্তে জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণ করেছে বাংলাদেশ নৌবাহিনী। মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ নিয়ে স্বাধীনতার আনন্দক্ষণ উদযাপনে যথাযোগ্য মর্যাদা ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে দিনমান তাঁরা দিবসটি পালন করেছে। বিনম্র শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতায় স্মরণ করেছে আত্মদানকারী বীর শহীদদের।

৫৫তম মহান স্বাধীনতা দিবসটি যথাযথভাবে পালনে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এর নির্দেশে বিস্তৃত কর্মসূচি গ্রহণ করে বাংলাদেশ নৌবাহিনী। বিভিন্ন নৌ অঞ্চলসমূহের মসজিদে শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর অগ্রগতি কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা নৌ অঞ্চলের সকল জাহাজ ও ঘাঁটিসমূহে বিভিন্ন কর্মসূচির পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ, শিশু নিকেতনে যথাক্রমে ঢাকা, চট্টগ্রাম, খুলনা এবং মোংলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রচনা ও আবৃত্তি প্রতিযোগিতা, কুচকাওয়াজ এবং আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানসমূহে বিভিন্ন পর্যায়ে বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য পরিচালিত বিশেষায়িত স্কুল ‘আশার আলোর’ শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে। এর আগে প্রত্যুষে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের অভ্যুদয়ের দিনটিতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস পৃথকভাবে ফুলেল শ্রদ্ধা জানানোর অনুষ্ঠানে নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে

সংবিধানের ১৫৩ অনুচ্ছেদে খুঁজলে ক্রান্তিকালীন সরকারের বৈধতা মিলবে না: শিশির মনির

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
সংবিধানের ১৫৩ অনুচ্ছেদে খুঁজলে ক্রান্তিকালীন সরকারের বৈধতা মিলবে না: শিশির মনির

জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী ক্রান্তিকালীন সরকারের বৈধতা কেবল সংবিধানের ১৫৩টি অনুচ্ছেদের ভেতরে খুঁজলে পাওয়া যাবে না বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মনির। তিনি বলেছেন, এই শূন্যতার আইনি ব্যাখ্যা দিতে হলে জনগণের ‘গাঠনিক ক্ষমতা’ বা ‘কনস্টিটিউয়েন্ট পাওয়ার’ এর ওপর নির্ভর করতে হবে।

সোমবার ( ২১ সেপ্টেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশের বর্তমান সাংবিধানিক সংকট এবং তা থেকে উত্তরণের উপায় নিয়ে কথা বলতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সরকার ও বিরোধী দলের মধ্যকার আইনি ও মৌলিক বিষয়গুলোর মুখোমুখি অবস্থানের কথা উল্লেখ করে শিশির মনির তার বক্তব্যকে পাঁচটি ভাগে বিভক্ত করে উপস্থাপন করেন। বিষয়গুলো হলো— সংবিধান ও সাংবিধানিক আইন, সংশোধন নাকি সংস্কার, গণভোট ও ভিন্নমতের (ডিসেন্টিং অপিনিয়ন) মর্যাদা, ক্রান্তিকাল বা ট্রানজিশনাল পিরিয়ড এবং ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের আলোকে বর্তমান আইনি অবস্থান।

আক্ষরিক পাঠে সংবিধানের ‘অপব্যাখ্যা’

সংবিধানের কেবল আক্ষরিক পাঠ দিয়ে বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করাকে ‘ভুল ব্যাখ্যা’ (মিসইন্টারপ্রিটেশন) আখ্যা দিয়ে শিশির মনির বলেন, আমাদের সংবিধানে ১৫৩টি অনুচ্ছেদ, একটি প্রস্তাবনা ও তফসিল আছে। যারা আক্ষরিক অর্থে পড়তে চান, তারা কেবল এতটুকুই দেখবেন। কিন্তু সংবিধান বুঝতে গেলে ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, সুপ্রিম কোর্টের অতীত রায় ও স্কলারদের মতামত সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।

তিনি আরও বলেন, যারা কেবল ‘ক’ আর ‘খ’-তে কী লেখা আছে তা পড়ে সংবিধান বিশ্লেষণ করছেন, তারা সাংবিধানিক আইন থেকে দূরে সরে যাচ্ছেন। ‘সংশোধন’ নয়, করতে হবে ‘সংস্কার’।

সংবিধান সংশোধন ও সংস্কারের মধ্যে পার্থক্য তুলে ধরে এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, জুলাই সনদের মূল উদ্দেশ্য সংস্কার হলেও পদ্ধতি হিসেবে সংশোধনের কথা বলা হচ্ছে।

সংসদের কার্যপ্রণালী বিধির ২৬৬ বিধির অধীনে বিশেষ কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, এই বিধি অনুযায়ী সংস্কারের উদ্দেশ্যে কমিটি গঠনে আইনগত কোনো বাধা নেই। ২৬৬ বিধিতে কমিটির নাম বলা হয়েছে ‘বিশেষ কমিটি’, এটি কেবল সংশোধনের জন্যই হতে হবে এমন কোনো কথা নেই।

তিনি সতর্ক করে বলেন, সংশোধনের মাধ্যমে সংবিধানের ‘বেসিক স্ট্রাকচার’ বা মৌলিক কাঠামো— যেমন প্রস্তাবনা বা রাষ্ট্র পরিচালনার মূলনীতি পরিবর্তন করা যায় না। অতীতে পঞ্চম, সপ্তম, অষ্টম, ত্রয়োদশ, পঞ্চদশ ও ষোড়শ সংশোধনী দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পাস হলেও তা টেকেনি। কারণ এগুলো সংবিধানের মৌলিক কাঠামোর পরিপন্থি ছিল। এগুলো পরিবর্তন করতে হলে ‘অ্যামেন্ডিং পাওয়ার’ নয়, ‘কনস্টিটিউয়েন্ট পাওয়ার’ বা গাঠনিক ক্ষমতা প্রয়োগ করতে হবে।

গণভোটের রায় বনাম ভিন্নমত

গণভোটের প্রশ্নে জনগণের মতামতের ওপর জোর দিয়ে শিশির মনির বলেন, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন গঠন, উচ্চকক্ষ (দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ) প্রতিষ্ঠা এবং রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধির মতো বিষয়গুলোতে জনগণের ‘হ্যাঁ’ ভোট থাকলে সেখানে কোনো রাজনৈতিক দলের ‘ডিসেন্টিং অপিনিয়ন’ বা ভিন্নমত কার্যকর হতে পারে না।

তিনি প্রশ্ন রেখে বলেন, গণভোট বড়, নাকি ভিন্নমত বড়? জনগণকে জিজ্ঞাসা করার পর তারা যখন ম্যান্ডেট দিয়েছে, তখন আপনি যদি ভিন্নমত নিতে চান, তবে তা হবে জনগণের ম্যান্ডেটের লঙ্ঘন।

ক্রান্তিকালের বৈধতা ও জনগণের ‘গাঠনিক ক্ষমতা’

৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালকে ‘সাংবিধানিক ভেকুয়াম’ বা শূন্যতা হিসেবে উল্লেখ করে শিশির মনির বলেন, এই সময়ের বৈধতা সংবিধানে খোঁজা বৃথা।

তিনি আরও বলেন, ৫ আগস্ট সরকার শূন্য হয়ে যাওয়ার পর থেকে দেশ কোন আইনে চলছে— এই উত্তর সংবিধানে পাবেন না, সাংবিধানিক আইনে পাবেন। এর নাম হলো ‘কনস্টিটিউয়েন্ট পাওয়ার’ বা জনগণের সার্বভৌম ক্ষমতা। এই ক্ষমতা ১৫৩ অনুচ্ছেদে লেখা নেই।

১৯৯১ সালে তৎকালীন প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদের সরকারপ্রধান হওয়ার দৃষ্টান্ত এবং সুপ্রিম কোর্টের ত্রয়োদশ সংশোধনী মামলার রায়ের কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, একবার সংবিধান বানিয়ে ফেললেই নতুন করে সংবিধান বানানোর ক্ষমতা কেড়ে নেওয়া যায় না। আমাদের সুপ্রিম কোর্ট একে ‘রিপোজিটরি অব কনস্টিটিউয়েন্ট পাওয়ার’ বলেছে, যা সবসময় জনগণের কাছে থাকে। ৫ আগস্ট ঠিক সেটাই ঘটেছে।

বক্তব্যের শেষে তিনি সতর্ক করে বলেন, এই ক্রান্তিকালের ব্যাখ্যা কেবল জনগণের ক্ষমতায়নে বিশ্বাস করলেই দেওয়া সম্ভব। তা না করে কেবল সংবিধানের পাতায় খুঁজলে, বিগত এই দেড় বছরকে ‘সাংবিধানিক রাষ্ট্রদ্রোহিতা’ হিসেবে বিবেচনা করতে হবে। আর তা করলে পরবর্তী সরকারের অবস্থান কী দাঁড়াবে, সেটি ভেবে দেখতে হবে।

কালের আলো/আরডি/এমডিএইচ

এআই নিয়ন্ত্রণে হাতে হয়তো আর মাত্র এক বছর: জিওফ্রি হিন্টন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৪২ অপরাহ্ণ
এআই নিয়ন্ত্রণে হাতে হয়তো আর মাত্র এক বছর: জিওফ্রি হিন্টন

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির সঙ্গে বাড়ছে এর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগ। নোবেলজয়ী কম্পিউটারবিজ্ঞানী জিওফ্রি হিন্টনের মতে, উন্নত এআইকে নিয়ন্ত্রণে রাখার জন্য প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা তৈরিতে মানুষের হাতে হয়তো আর মাত্র এক বছর সময় আছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসের সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেন হিন্টন। বৈঠক শেষে এআই নিয়ন্ত্রণে আইনপ্রণেতাদের হাতে কতটা সময় আছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হয়তো এক বছর, তবে এর চেয়ে খুব বেশি সময় নয়।’ তাঁর মতে, এআইয়ের উন্নয়নের গতি কমানোর পাশাপাশি দ্রুত নিরাপত্তাব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

হিন্টন এআইয়ের দ্রুত সক্ষমতা বৃদ্ধির উদাহরণ হিসেবে হাগিং ফেসকে ঘিরে সাম্প্রতিক একটি সাইবার নিরাপত্তা ঘটনার কথা উল্লেখ করেন। ঘটনাটিকে তিনি ‘ছোট আকারের চেরনোবিল’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁর আশঙ্কা, এআইয়ের সক্ষমতা বাড়ার সঙ্গে নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থা একই গতিতে এগোতে না পারলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি হতে পারে।

এজিআই নিয়ে উদ্বেগ

হিন্টনের উদ্বেগের অন্যতম কারণ কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা বা এজিআই (AGI) তৈরির সম্ভাব্য সময়সীমা কমে আসা। এজিআই বলতে এমন এআইকে বোঝানো হয়, যা বিস্তৃত ধরনের কাজ মানুষের সমপর্যায়ে বা তার চেয়েও দক্ষতার সঙ্গে করতে সক্ষম।

হিন্টনের ভাষ্য অনুযায়ী, একসময় গবেষকদের ধারণা ছিল এ ধরনের প্রযুক্তি তৈরি হতে ৩০ থেকে ৫০ বছর লাগতে পারে। পরে সেই ধারণা কমে ১০ থেকে ২০ বছরে দাঁড়ায়। বর্তমানে কিছু গবেষক মনে করছেন, মানুষের সমকক্ষ বা তার চেয়ে বেশি সক্ষম এআই তৈরি হতে মাত্র কয়েক বছরও লাগতে পারে।

হাগিং ফেসের ঘটনা

এআই নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার পেছনে হাগিং ফেসকে ঘিরে একটি সাইবার নিরাপত্তা পরীক্ষার ঘটনাও রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জুলাইয়ে নিরাপত্তা পরীক্ষার সময় ওপেনএআইয়ের কয়েকটি এআই এজেন্ট মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই ইন্টারনেটে প্রবেশ করে হাগিং ফেসের সিস্টেমে ঢোকার চেষ্টা করে।

ওপেনএআইয়ের তথ্যমতে, এআই এজেন্টগুলো একাধিক নিরাপত্তা দুর্বলতা কাজে লাগিয়ে বিভিন্ন সার্ভারে প্রবেশ করেছিল। তারা নিজেদের মধ্যে অননুমোদিত যোগাযোগের ব্যবস্থাও তৈরি করেছিল, যার মাধ্যমে এক এজেন্টের পাওয়া তথ্য অন্যদের কাছে পৌঁছাচ্ছিল।

ওপেনএআই ঘটনাটিকে সতর্কসংকেত হিসেবে উল্লেখ করেছে। প্রতিষ্ঠানটির মতে, অত্যন্ত সক্ষম এআই এজেন্টের ক্ষেত্রে যথাযথ নিরাপত্তাব্যবস্থা না থাকলে তারা প্রযুক্তিগত নিয়ন্ত্রণ এড়িয়ে যেতে, অননুমোদিতভাবে পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে এবং মানুষের সরাসরি নির্দেশনা ছাড়াই ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিতে পারে।

হিন্টনের সতর্কবার্তার মূল বিষয় হলো—এআইয়ের সক্ষমতা যত দ্রুত বাড়ছে, তার সঙ্গে তাল মিলিয়ে নিরাপত্তা ও নিয়ন্ত্রণব্যবস্থার উন্নয়নও জরুরি। তবে ‘আর মাত্র এক বছর’ সময়সীমাটি তাঁর ব্যক্তিগত সতর্কতা ও মূল্যায়ন; এটি এআইয়ের ভবিষ্যৎ উন্নয়নের কোনো নিশ্চিত সময়সূচি নয়।

কালের আলো/এসএ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ৯ পদে নিয়োগ

চাকরি ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৮:৩৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ৯ পদে নিয়োগ

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব শাখায় ১৬তম গ্রেডে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ছয়টি পদে ৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের বিবরণ

পদের নাম পদসংখ্যা গ্রেড ও বেতন স্কেল
অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
নাজির কাম ক্যাশিয়ার গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
সার্টিফিকেট পেশকার গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
সার্টিফিকেট সহকারী গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
ক্রেডিট চেকিং কাম সায়রাত সহকারী গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা
মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী গ্রেড–১৬, ৯,৩০০–২২,৪৯০ টাকা

বয়সসীমা

প্রার্থীদের বয়স ৩১ আগস্ট ২০২৬ তারিখে ন্যূনতম ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছর হতে হবে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ৫৬ টাকা।

কালের আলো/এসএ