রাজধানীতে ডিএমপির অভিযানে ১২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৫১৭
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৩৭টি মামলা দায়ের করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩৩ জন, লালবাগে ৩৮, ওয়ারীতে ৪০, মতিঝিলে ৪৫, তেজগাঁওয়ে ৮৩, মিরপুরে ১৬০, গুলশানে ৪৮, উত্তরা বিভাগে ৬৬ এবং গোয়েন্দা বিভাগে চারজন রয়েছেন।
অভিযানকালে ১২ হাজার ২২৮ পিস ইয়াবা, ৬১০ গ্রাম গাঁজা, ৭০ লিটার ডিজেল, সাতটি তেলের ড্রাম ও একটি সিটি গোল্ডের কানের দুল উদ্ধার করা হয়েছে। এছাড়া ছয়জন ভিকটিম ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
ডিএমপি আরও জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
কালের আলো/এসকে/এমএসআইপি

আপনার মতামত লিখুন
Array